ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

নেত্রকোনায় নদী উদ্ধারের নামে জন হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন ভিক্ষোভ সমাবেশ


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ২২-৫-২০২৫ দুপুর ৩:১৬

নদী উদ্ধারের নামে জন হয়রানি বন্ধসহ ভীতিকর পরিমাপ কার্যক্রম বন্ধের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মোক্তারপাড়া কালেক্টরেটের মাঠে এ কর্মসূচি পালন করে এলাকাবাসী।
এ সময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী,অ্যাডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না,আবুল বাসার হাদী,জেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল শাহাদাত নাজু,তানভীর জাহান চৌধুরী,সাংবাদিক মিজানুর রহমান ইমন,রাসেল ফারুক সহ অনেকে।
বক্তারা অভিযোগ করেন,সম্প্রতি পানি উন্নয়ন বোর্ডের কিছু কর্মচারী নদী উদ্ধার’অভিযানের নামে নেত্রকোনা পৌর এলাকার মগরা নদীর তীরবর্তী বাসিন্দাদের বাড়িঘর ও দোকানে বিনা নোটিশে প্রবেশ করে সিএস নকশার ভিত্তিতে পরিমাপ কার্যক্রম চালাচ্ছেন। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বক্তারা আরও বলেন,গত ১৫ মে বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি অনুপস্থিত থাকায় অতিরিক্ত জেলা প্রশাসকের মাধ্যমে পানি উন্নয়ন বোর্ডে যোগাযোগ করতে বলা হয়। সেখানে বোর্ডের এক কর্মকর্তা পানি সম্পদ মন্ত্রণালয়ের’একটি কপি দেখালেও সিএস নকশা অনুযায়ী পরিমাপের কোনো উল্লেখ সেখানে নেই। পরবর্তীতে তিনি হাইকোর্টের একটি আদেশ’-এর কথা বললেও তা দেখাতে ব্যর্থ হন।
এ প্রসঙ্গে বক্তারা বলেন,অতীতে সদর এসি (ল্যান্ড) বুলবুল আহমেদ তালুকদার নিজে উপস্থিত থেকে বিআরএস নকশা অনুযায়ী নদীর সীমানা নির্ধারণ করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। সরকার যেখানে বিআরএস ছাড়া কোনো খাজনা গ্রহণ করে না, সম্পত্তি অনুমোদন বা হস্তান্তর করে না,সেখানে পানি উন্নয়ন বোর্ডের কিছু কর্মচারী সিএস নকশা দেখিয়ে ব্যক্তিমালিকানাধীন জমি মাপার ভয় দেখিয়ে অর্থ আদায়ের পায়তারা করছে।
নেত্রকোনার সচেতন নাগরিকরা বলেন,তারা উন্নয়ন চান,তবে তা যেন জনগণের হয়রানি বা জানমালের বিনিময়ে না হয়।“জনগণের জন্য উন্নয়ন,উন্নয়নের জন্য জনগণ নয়—এটাই তাদের দাবি। পরে বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান