হাতিয়ায় দাবি আদায়ে কর্মবিরতি আন্দোলনে শিক্ষকরা
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় শিক্ষকদের চলমান যৌক্তিক দাবি আদায়ের হাতিয়ার ৩৪ টি হাই স্কুলে সকল শিক্ষক স্কুলের অফিস কক্ষে কর্মবিরতি পালন করেন।
২১/ ৫/ ২০২৫বৃহস্পতিবার হাতিয়ার প্রত্যেক হাই স্কুলের শিক্ষকেরা কর্মবিরতি পালন করে। . এ সময় শিক্ষার্থীরা প্রতিদিনের মতো সকাল ৯ টায় স্কুলে উপস্থিত হয়ে দেখে প্রত্যেক ক্লাসে তালা ঝুলছে। পরে স্কুলের শিক্ষকদের নির্দেশনায় শিক্ষার্থীরা বাড়ি ফিরে যান। এই ব্যাপারে উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আ না,ম হাসান (প্রধান শিক্ষক, আব্দুল মোতালেব উচ্চ বিদ্যালয়) ও শিক্ষক সমিতির সেক্রেটারি মোহাম্মদ আবু সোলাইমান (জাহাজমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ) জানান , জাতীয় প্রেসক্লাবে সামনে শিক্ষকদের চলমান যৌক্তিক আন্দোলনে দাবি আদায়ের লক্ষ্যে , বাংলাদেশের শিক্ষক সমিতির( বি টি এ)সভাপতি শেখ কাউসার আহমেদ কে গত ২০/৫/২০২৫ তাং বুধবার ন্যাক্কার জনক হামলা করেছে দুর্বৃত্তরা। এ সময় পুলিশ শেখ কাউসার কে গ্রেফতারের প্রতিবাদে বাংলাদেশের সকল হাই স্কুলের শিক্ষকেরা ক্লাস বর্জন ও তীব্র প্রতিবাদ জানান। এ সময় আব্দুল মোতালেব হাই স্কুলের সিনিয়র শিক্ষক বিমান দে, বলেন আমরা গতকালকে (বি টি এ) সভাপতির হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে ক্লাস বর্জন করে, সকল শিক্ষক শিক্ষিকা বিদ্যালয় এর অফিস কক্ষে কর্মবিরতি পালন করি । পরে আব্দুল মোতালেব উচ্চ বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তপন সরকার বলেন, যতদিন পর্যন্ত সরকার হাই স্কুল গুলো জাতীয়করণ না করবে আগামীতে আমাদের আন্দোলন আরো কঠোর হবে।
এমএসএম / এমএসএম
টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, বেড়েছে জনভোগান্তি
তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা
বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন
Link Copied