ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

বাঘায় নিবন্ধিত ৩২ জেলের মধ্যে বকনা বাছুর বিতরণ


আবুল হাশেম, বাঘা photo আবুল হাশেম, বাঘা
প্রকাশিত: ২২-৫-২০২৫ দুপুর ৩:৪৫

ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় রাজশাহীর বাঘা উপজেলায় নিবন্ধিত প্রান্তিক জেলেদের বিকল্প কর্মসংস্থানের অংশ হিসেবে ৩২ জন জেলের মধ্যে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

বুধবার (২১ মে ২০২৫) বিকেল সাড়ে ৩টায় উপজেলা চত্বরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের রাজশাহী বিভাগের সিনিয়র সহকারী পরিচালক সরদার মহিউদ্দিন, জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম, বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান, রাজশাহী জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মামুন আল হক, উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষক সোহেল রানা এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এছাড়া উপকারভোগী জেলেরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বকনা বাছুর পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন। সুলতানপুর গ্রামের আব্দুর রশিদ, জোতাশি গ্রামের বাতেন মোল্লা, কিশোরপুর গ্রামের গোপাল চন্দ্র এবং অরুণ হালদার জানান, তারা বকনা বাছুর পেয়ে খুশি। সঠিকভাবে লালন-পালনের মাধ্যমে বাছুরটি বড় হলে দুধ বিক্রি এবং বংশ বিস্তারের মাধ্যমে আয় বৃদ্ধি সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা তহুরা হক জানান, মৎস্য আহরণ নিষিদ্ধ সময়ে জেলেরা যাতে বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে আয় করতে পারেন, সে লক্ষ্যে সরকারের পক্ষ থেকে এই বকনা বাছুর প্রদান করা হয়েছে।

এমএসএম / এমএসএম

কমলা বেগমের নিজ বাড়িতে বসবাস করতে না পারার অভিযোগে সাংবাদিক সম্মেলন

মানিকগঞ্জের ৭টি উপজেলায় পাটের ভালো দাম পেয়ে কৃষকের চোখেমুখে হাঁসি

শরণখোলায় পুলিশের অভিযান: ৭৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

পত্নীতলায় খাদ্য গুদামে ঘুষ বাণিজ্যের অভিযোগ

​ক্ষেতলালে চোর সন্দেহে ২ যুবককে নির্যাতন,নিহত ১ আহত ১

বাংলাবান্ধা স্থলবন্দরে শনিবার আমদানি-রপ্তানি বন্ধ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ফেন্সিডিলের বিকল্প এস্কাফ সিরাপ জব্দ

পটিয়া ব্লাড ফাউন্ডেশন (PBF) এর উদ্যেগে মাদকবিরোধী সেমিনার

রায়গঞ্জে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই টিউবওয়েলই অকেজো, চরম ভোগান্তিতে রোগী ও স্বজনরা

কালকিনিতে নীরিহ পরিবারকে মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

মহানবীর আগমনে ধন্য বিশ্ববাসীঃচন্দনাইশে জশনে জুলুসে অতিথিবৃন্দ

মোহনগঞ্জ ডালাহাতা বিলে পদ্ম ফুলের সৌন্দর্য ছড়াচ্ছে