ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

জেলা প্রশাসনের উদ্যোগে পাচুড়িয়ায় উচ্ছেদ অভিযান


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ২২-৫-২০২৫ দুপুর ৩:৪৯

গোপালগঞ্জ শহরের পাঁচুড়িয়া এলাকায় সড়কের দুই পাশে গড়ে ওঠা প্রায় ৩৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।  

বৃহস্পতিবার (২২ মে) সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাসের নেতৃত্বে গোপালগঞ্জ সড়ক বিভাগ ও পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।  

বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় সড়ক দখল করে গড়ে ওঠা দোকান ও অন্যান্য স্থাপনা।  

প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে অবৈধ দখলের কারণে সড়ক প্রশস্তকরণ প্রকল্পে ব্যাঘাত ঘটছিল। এ অভিযান সফলভাবে সম্পন্ন হওয়ায় কাজের গতি বাড়বে এবং সাধারণ জনগণের দুর্ভোগ অনেকটাই কমবে।  

এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

এমএসএম / এমএসএম

ঝালকাঠিতে চার সেতু ও সড়ক নির্মাণসহ এলজিইডির নানা উন্নয়ন প্রকল্প চলমান

চৌগাছায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লোহাগড়ায় প্রবাসী বোনের জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সামিউল ইসলামকে সংবর্ধনা প্রদান

হাটহাজারীতে বন উজাড় রোধে বন বিভাগের নীরবতা, দায়সারা অভিযানের অভিযোগ

সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা

রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, মানবেতর জীবনে ৫ হাজার শ্রমিক

বাগেরহাটে আবারও অস্ত্রের মুখে বিকাশকর্মীর টাকা ছিনতাই

সিলেটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি

শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো, বিচারের দাবিতে মানববন্ধন

ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্যের ডাক এমপি সরোয়ার আলমগীরের

মান্দায় চোলাই মদ সেবনের অভিযোগে মৎস্য কর্মচারীসহ গ্রেপ্তার ১০

মুকসুদপুরে জমি নিয়ে বিরোধ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ