ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরায় সাংবাদিকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ২২-৫-২০২৫ দুপুর ৩:৫৪

সাতক্ষীরা  জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে গণমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২২ মে বৃহস্পতিবার  সকালে  সাতক্ষীরা  সার্কিট হাউজ কনফারেন্স রুমে  বাংলাদেশ প্রেস কাউন্সিল এর আয়োজনে  ও সাতক্ষীরা জেলা প্রশাসন এর সহযোগীতায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি  ও রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন  বাংলাদেশ প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।

‎তিনি  তার বক্তব্য  বলেন, সাংবাদিকদের সুরক্ষা নীতিমালা আইন মেনেই  অপসংবাদিকতা  পরিহার করে  সবার আগে  দেশপ্রেম,  দেশের কল্যাণে  বস্তুনিষ্ঠ সাংবাদিকতায়  সাহসী ভূমিকা রাখতে হবে। সাংবাদিকদের মধ্যে বিভাজন না রেখে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার  দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশ প্রেস কাউন্সিল। সাংবাদিকদের বেতন ভাতা নিয়েও ইতিবাচক ভূমিকা রয়েছে। 

সাতক্ষীরা  জেলা প্রশাসক মোস্তাক  আহমেদ  এর সভাপতিত্বে কর্মশালায়  স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল । বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি প্রতিপালনের গুরুত্বের উপর রিসোর্স পার্সন হিসেবে  আলোচনা রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিল এর সচিব(উপ সচিব) মো: আব্দুস সবুর।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  বিঞ্চুপদ পাল। কর্মশালা শেষে জেলার প্রশিক্ষনপ্রাপ্ত সাংবাদিকদের মাঝে সনদপত্র প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু