পূর্বধলায় খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মর*দেহ উদ্ধার
নেত্রকোণার পূর্বধলা উপজেলার ধলামুলগাঁও ইউনিয়নের জামধলা এলাকার একটি খাল থেকে এক অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার ভোরে জামধলা দেউটুকুন গুদারাঘাট এলাকার খালে মরদেহটি ভাসতে দেখা যায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রথমে খালে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান জামধলা গ্রামের গ্রাম পুলিশ সদস্য মো. সাবুল মিয়া। পরে তিনি পূর্বধলা থানায় খবর দেন। খবর পেয়ে পূর্বধলা থানার ওসি মোহাম্মদ নুরুল আলমের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদ চৌধুরী ও তদন্ত কর্মকর্তা মিন্টু দে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, মরদেহে আঘাতের কোনো চিহ্ন নেই। মৃত ব্যক্তির আনুমানিক বয়স ২৫ বছর। স্থানীয় বাসিন্দাদের ধারণা, তিনি মানসিকভাবে অসুস্থ হতে পারেন। তার পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, "মরদেহটি থানায় রাখা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পিবিআই ও সিআইডিকে ঘটনাস্থল পরিদর্শনের জন্য জানানো হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।" এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ