ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

লোহাগড়ায় মাংস ব্যবসায়ীকে কুপিয়ে জখম, এলাকায় উত্তেজনা


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ২২-৫-২০২৫ বিকাল ৫:২১

নড়াইলের লোহাগড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাহেব আলী শেখ (৩৫) নামের এক মাংস ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ মে) দুপুরে উপজেলার রামপুর নিরিবিলি পিকনিক স্পট গেটের সামনে এ ঘটনা ঘটে।

আহত সাহেব আলী শেখ লোহাগড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সিঙ্গা গ্রামের মৃত বারিক শেখের ছেলে। তিনি পেশায় একজন মাংস ব্যবসায়ী।

এলাকাবাসী ও স্বজনরা জানান, সকালে লক্ষ্মীপাশা চৌরাস্তার মাংস পট্টিতে তুচ্ছ ঘটনা নিয়ে সিঙ্গা ও পাশ্ববর্তী দাসেরডাঙ্গা গ্রামের লোকজনদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরই জের ধরে দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে বাজার থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে সাহেব আলী নিরিবিলি পিকনিক স্পটের সামনে পৌঁছালে ওৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়।

পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে।

এমএসএম / এমএসএম

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২