ঢাকা রবিবার, ৯ আগস্ট, ২০২৬

ঘোড়াঘাটে প্রতিরক্ষা কলোনীর জমি অবৈধ দখলদার মুক্ত করণের দাবিতে বিক্ষোভ সমাবেশ


মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট photo মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট
প্রকাশিত: ২২-৫-২০২৫ বিকাল ৫:২২

দিনাজপুরের ঘোড়াঘাটে প্রতিরক্ষা কলোনীর জমি অবৈধ দখলদার মুক্তকরণ ও ভূমিদস্যদের বিতারিত করার লক্ষ্যে বিক্ষোভ সমাবেশসহ নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেছেন অধিকার বঞ্চিত লীজ গ্রহিতা ও অবসরপ্রাপ্ত সৈনিক ও তাদের পরিবারের সদস্যরা। 

আজ বৃহস্পতিবার (২২মে) উপজেলা পরিষদ চত্বরে ওসমানপুর, খোদাদাদপুর, নুরজাহানপুর, আফসারাবাদ ও হায়দার নগর কলোনী অধিকার বঞ্চিত লীজ গ্রহীতা ও তাদের পরিবারের সদস্যরা বিক্ষোভ মিছিল বের করে ওসমানপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক বিক্ষোভ সমাবেশে অবসর প্রাপ্ত সেনা সদস্য সার্জেন্ট আবুল হোসেন , লে. কর্পোরাল মো. রুহুল আমিন ও সৈনিক আজগর আলী  বলেন, ১৯৪৭ সালে পাক-ভারত বিভক্তির পর ভারত হতে আগত সশস্ত্র বাহিনীর সদস্য (যারা মোহাজের নামে পরিচিত) এবং তাদের পরিবারবর্গকে পুনর্বাসনের উদ্দেশ্যে অন্যান্য জেলা উপজেলার ন্যায় দিনাজপুর জেলার এল ,এ কেস নং ৬৮/৪ অফ ৫২-৫৩ এর মাধ্যমে ঘোড়াঘাট উপজেলায় ১৪টি মৌজায় সর্বমোট ১৩৭৫.০০ একর জমি একোয়ার করা হয়।

এই জমি পরবর্তীতে মিলিটারী ফ্যামিলী রিহ্যাবিলিটেশন অফিস (এম.এফ.আর.ও) এর তত্ত্বাবধানে পাঁচটি প্রতিরক্ষা কলোনীর সর্বমোট ২৬৪ জন মোহাজের পরিবারকে অস্থায়ী ভিত্তিতে টোকেন- স্নিপের মাধ্যমে বরাদ্দ প্রদান করা হয়। তৎকালীন রংপুর এ অবস্থিত ব্রিগেডের তত্বাবধানে এম এফ আর ও কৃর্তক একটি ক্যাম্প স্থাপন করে ২৬৪ জন মোহাজের দের জমির বিস্তারিত তালিকা প্রস্তুত করে কলোনীতে বসবাসের জন্য বাসস্থান পরিকল্পনা করে  কলোনী প্রতিষ্ঠা করা হয়। 

এ জমির প্রত্যাশী "মিলিটারী ফ্যামিলী রিহ্যাবিলিটেশন অফিস (এম.এফ.আর ও) এর স্বপক্ষে জেলা কালেক্টরেট দিনাজপুর কর্তৃক ইনফরমেশন স্লিপ নং ৬৪ তারিখ ১০-২-২০০০ ইং এবং ২৮ এপ্রিল ১৯৬৫ তারিখে গেজেট প্রকাশ হয়েছে যাহা বিজ্ঞ আদালত কর্তৃক একজিবিট করা হয়েছে। ১৯৬৫ সালে যাদেরকে জমি বরাদ্দ দেয়া হয় তারা দেশ ত্যাগ, নিঁখোজসহ নানা কারনে উপস্থিত না থাকার কারনে প্রতিরক্ষা কলোনী জমিগুলো  খালি থাকে। এ সুযোগে জাল দলিল তৈরি করে সশস্ত্র বাহিনীর সদস্যদের কল্যাণার্থে এ্যাকুইজিশনকৃত ভুক্ত  জমি অবৈধভাবে বিভিন্ন লোকজনের নিকট ক্রয়-বিক্রয় করে বলে অভিযোগ করে বক্তারা। যার ফলে ভূমিদস্যুদের জবরদস্তি ও সন্ত্রাসী কার্যকলাপের কারনে প্রকৃত লিজ গ্রহিতারা জমি দখল পাননি। 

বক্তারা লীজকৃত জমি অবৈধ দখলদার মুক্ত করে প্রকৃত লিজ গ্রহীতাদের জমি বুঝিয়ে দেয়া ও তাদের নিরাপত্তা প্রদানসহ ওসমানপুরে সেনা ক্যাম্প স্থাপনরে জোর দাবী জানান

এমএসএম / এমএসএম

দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ ৫ আসামি গ্রেপ্তার

খুলনা র‌্যাবের বাগেরহাটে অভিযান ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ বিক্রেতা গ্রেফতার

কুড়িগ্রামে আইনশৃঙ্খলা কমিটির সভা

মোহনগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেফতার

১৭ কেজি গাঁজাসহ প্রাইভেট কার জব্দ, আটক ৩

মান্দায় বিধবাকে উচ্ছেদে মারপিট, ঘরবাড়ি ভাঙচুর ও কলাগাছ কাটার অভিযোগ

সিংড়ায় শিক্ষার্থীদের টিফিনের টাকায় বৃক্ষ চারা বিতরণ

আইনজীবীর বিরুদ্ধে বৃদ্ধ, অসহায় শ্বশুর শ্বাশুড়ীকে নির্যাতন ও হয়রানির অভিযোগে পঞ্চগড়ে মানববন্ধন

জয়পুরহাট এনসিপির নেতৃত্বে রদবদল, ভারপ্রাপ্ত আহ্বায়ক রনজু

লাইসেন্সের আওতায় আসছে কুমিল্লার মিশুক-অটোরিকশা, আবেদন শুরু আজ থেকে

নাচোলে ৩২ তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

রাস্তা না পেয়ে মিথ্যার আশ্রয় নেওয়ার অভিযোগ; প্রতিবাদে মানববন্ধন

দুই বছর যাবৎ বসতবাড়ি ও সড়কের ওপর পড়ে আছে বৈদ্যুতিক খুঁটি, মরণ আতঙ্কে কাপ্তাই চিৎমরমের ৩৫টি পরিবার