ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

ভূমি অফিস দালাল মুক্ত করতে কঠোর পদক্ষেপ:ডিসি গোপালগঞ্জ


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ২২-৫-২০২৫ বিকাল ৫:২৩

গোপালগঞ্জে আসন্ন ভূমি মেলা-২০২৫ উপলক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস.এম. তারেক সুলতান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. রাকিবুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) বাবলী শবনম এবং জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, আগামী ২৫ মে থেকে ২৭ মে পর্যন্ত গোপালগঞ্জের পাঁচ উপজেলায় একযোগে ভূমি মেলা অনুষ্ঠিত হবে। এই মেলার মাধ্যমে জনগণ ই-নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর, খতিয়ান ও ম্যাপ প্রাপ্তিসহ বিভিন্ন ডিজিটাল সেবা সম্পর্কে অবগত হবে।  

তিনি আরও বলেন, ভূমি অফিসকে দালালমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে দালালদের নাম ও ছবি প্রকাশ করা হবে।  

ভূমিসেবা সহজীকরণ ও জনসচেতনতা বৃদ্ধিতে ভূমি মেলা কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস