তারুণ্য সমাবেশ সফল করতে জয়পুরহাটে ছাত্র দলের প্রস্তুতি সভা
''কৃষি উন্নয়ন'' পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার এবং ২৪ মে 'তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ' সফল করার লক্ষ্যে জয়পুরহাটে জেলা ছাত্রদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে জেলা ছাত্রদলের আয়োজনে শহরের স্টেশন রোডস্থ জেলা বিএনপির কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্র দলের সভাপতি মামুনুর রশীদ প্রধান এর সভাপতিত্বে বক্তব্য দেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ সভাপতি আবু আফসান মোঃ ইয়াহিয়া।
জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম রিপন'র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি নাজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক জামিল মোরসালিন, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির নয়ন, বগুড়া জেলা ছাত্র দলের সভাপতি সন্ধান সরকার।
এসময় উপস্থিত ছিলেন শহর ছাত্র দলের আহবায়ক গোলাম মাহফুজ শুভ, সদস্য সচিব হাসানুল বান্না, কলেজ শাখা ছাত্র দলের আহবায়ক রেজাউল করিম, সদস্য সচিব পিয়াস আহমেদ পৃথিবী প্রমুখ।
ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি বলেন, কোন একটি গোষ্ঠী ২৪ এর আন্দোলনকে কেন্দ্র করে ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে। এই আন্দোলনে কোন মাস্টার মাইন্ড নেই। দেশের সকল শ্রেণির মানুষ এই আন্দোলনে অংশ গ্রহণ করেছে। কোন গোষ্ঠীকে এই আন্দোলনের ক্রেডিট দেওয়া যাবে না। ছাত্র দলের অনেক নেতাকর্মী এই আন্দোলনে নিহত হয়েছে। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং তারুণ্য সমাবেশ সফল করার আহবান জানান তিনি।
এমএসএম / এমএসএম
ঝালকাঠিতে চার সেতু ও সড়ক নির্মাণসহ এলজিইডির নানা উন্নয়ন প্রকল্প চলমান
চৌগাছায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
লোহাগড়ায় প্রবাসী বোনের জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সামিউল ইসলামকে সংবর্ধনা প্রদান
হাটহাজারীতে বন উজাড় রোধে বন বিভাগের নীরবতা, দায়সারা অভিযানের অভিযোগ
সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা
রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, মানবেতর জীবনে ৫ হাজার শ্রমিক
বাগেরহাটে আবারও অস্ত্রের মুখে বিকাশকর্মীর টাকা ছিনতাই
সিলেটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি
শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো, বিচারের দাবিতে মানববন্ধন
ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্যের ডাক এমপি সরোয়ার আলমগীরের
মান্দায় চোলাই মদ সেবনের অভিযোগে মৎস্য কর্মচারীসহ গ্রেপ্তার ১০
মুকসুদপুরে জমি নিয়ে বিরোধ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
Link Copied