খুলনায় বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
ঔষধ বিক্রয়ে কমিশন বৃদ্ধি, মেয়াদোত্তীর্ণ ঔষধ দ্রুত ফেরত নেওয়া ও প্রতিস্থাপনের ব্যবস্থা, ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসিতে ঔষধ সরবরাহ বন্ধসহ সকল ঔষধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি, খুলনা জেলা শাখা। বৃহস্পতিবার (২২ মে) সকাল ১০টা থেকে বেলা ১১ টা পর্যন্ত এক ঘন্টা ব্যাপী নগরীর পিকচার প্যালেস মোড়ে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের খান মাহতাব আহম্মেদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন খুলনা চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক খান সাইফুল ইসলাম,বিসিডিএস জেলা কমিটির পরিচালক কাজী লুৎফুর রহমান মুকুল, খুলনা জেলার পরিচালক প্রতাপ রুদ্রনাথ, হেদায়েতুল ইসলাম পলাশ ও বিসিডিএস খুলনা জেলা শাখার সকল থানার সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ঔষধ খাত একটি অতি সংবেদনশীল খাত। এখানে বিশৃঙ্খলা বা অনিয়ম সাধারণ মানুষের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। তাই সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ জরুরি।
এমএসএম / এমএসএম
সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’
দুই কিডনি নষ্ট, চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন শিশু সাফিয়ার
হাসিনা আসুক, তবে বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে’ : নিতাই রায় চৌধুরী
পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক
চাঁদপুরে পিকআপভ্যান-ছয় চাকার গাড়ির সংঘর্ষ, তরুণ নিহত
শরণখোলায় গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে এজেন্ট ব্যাংক পরিচালক উধাও
প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড : ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা