ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

চন্দনাইশে বাংলামার্কের ধান গবেষনা ইনস্টিটিউটের দুই দিনব‍্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ২৩-৫-২০২৫ দুপুর ১২:২৯
চট্টগ্রামের চন্দনাইশে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক বাস্তবায়নাধীন “যান্ত্রিক পদ্ধতিতে ধান চাষাবাদের লক্ষ্যে খামার যন্ত্রপাতি গবেষণা কার্যক্রম বৃদ্ধিকরণ”প্রকল্পের অর্থায়নে কৃষিযন্ত্র চালনা, মেরামত ও রক্ষণাবেক্ষনের উপর যন্ত্রচালক ও মেকানিকদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। 
 
গত ২১ ও ২২ মে দুইদিব‍্যাপী এ প্রশিক্ষণটি উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের এলাহাবাদ এলাকায় বাংলামার্কের কারখানায় অনুষ্টিত হয়।
 
প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,এসএফএমআরএ প্রকল্পের প্রকল্প পরিচালক ড.একেএম সাইফুল ইসলাম,বাংলামার্ক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: সিরাজুল ইসলাম, ব্রি’র সিনিয়র প্ল্যানিং অফিসার মো: সাইদুল ইসলাম, বৈজ্ঞানিক কর্মকর্তা আরাফাত উল্লাহ খান ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণার্থীরা আধুনিক কৃষিযন্ত্রের উপর হাতে কলমে ব্রি সীড সোয়ার মেশিন, রাইস ট্রান্সপ্লান্টার, রিপার বাইন্ডার, কম্বাইন হারভেস্টার যন্ত্রের প্রশিক্ষণ গ্রহন করেন। 
 
এ সময় তারা কৃষিযন্ত্র চালনা প্রশিক্ষনের সুযোগ পাওয়ায় বেশ সন্তোষ প্রকাশ করেন এবং আধুনিক কৃষি যন্ত্র ব্যবহারে বেশ আগ্রহ প্রকাশ করেন।

এমএসএম / এমএসএম

ঝালকাঠিতে চার সেতু ও সড়ক নির্মাণসহ এলজিইডির নানা উন্নয়ন প্রকল্প চলমান

চৌগাছায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লোহাগড়ায় প্রবাসী বোনের জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সামিউল ইসলামকে সংবর্ধনা প্রদান

হাটহাজারীতে বন উজাড় রোধে বন বিভাগের নীরবতা, দায়সারা অভিযানের অভিযোগ

সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা

রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, মানবেতর জীবনে ৫ হাজার শ্রমিক

বাগেরহাটে আবারও অস্ত্রের মুখে বিকাশকর্মীর টাকা ছিনতাই

সিলেটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি

শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো, বিচারের দাবিতে মানববন্ধন

ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্যের ডাক এমপি সরোয়ার আলমগীরের

মান্দায় চোলাই মদ সেবনের অভিযোগে মৎস্য কর্মচারীসহ গ্রেপ্তার ১০

মুকসুদপুরে জমি নিয়ে বিরোধ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ