ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

কৃষি জমির মাটি কাটার প্রতিবাদ করায় যুবদল নেতার উপর পরিকল্পিত হামলা


সিংগাইর প্রতিনিধি  photo সিংগাইর প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৫-২০২৫ দুপুর ১২:৩১

মানিকগঞ্জের সিংগাইরে অবৈধভাবে তিন ফসলি কৃষি জমির মাটি কাটার প্রতিবাদ করায় ইউনিয়ন যুবদল নেতা ইঞ্জিনিয়ার আবু সায়েমের(৪৫) ওপর পরিকল্পিত হামলার ঘটনা ঘটেছে। 

গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার জামির্ত্তা ইউনিয়নের জামির্ত্তা বাজারে এ হামলার ঘটনা ঘটে। আবু সায়েম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তিনি জামির্ত্তা ইউনিয়ন যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও চাপরাইল গ্রামের মৃত সোবান মিয়ার ছেলে।
হামলার ঘটনায় আবু সায়েম বাদী হয়ে শুক্রবার সন্ধ্যায় সিংগাইর থানায় একটি লিখত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানাগেছে, দীর্ঘদিন ধরেই জামির্ত্তা এলাকায় একটি চক্র অবৈধভাবে তিন ফসলির জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করে আসছে। যুবদল নেতা প্রকৌশলী আবু সায়েম ওই মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ করে এবং এলাকাবাসীর সহায়তায় একাধিক মানববন্ধন করেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে মাটি ব্যবসায়ী আয়নালের নেতৃত্বে খোকন, রতন, স্বপন, বক্কার, জমির, ফারুক, কফিল, রফিকুলসহ অজ্ঞাত আরো ৪-৫ জন বৃহস্পতিবার সন্ধ্যায় লাঠিসোঁটা নিয়ে ওই নেতার উপর হামলা চালায়। পরে স্থানীয়রা আবু সায়েমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত যুবদল নেতা আবু সায়েম বলেন, গত ৫ আগষ্ট গণঅভ্যুত্থানের পর ভাষা শহিদ রফিক সেতুর টোল মুক্তের ডাক দিয়েছিলাম। আমার সেই ডাকে ছাত্র জনতা ও দলবল নির্বিশেষে সবাই প্রতিবাদে অংশগ্রহণের ফলে বন্ধ হয় ব্রিজের টোল আদায় । এছাড়াও আমি যেখানে অন্যায় অবৈধ কোনো কাজ দেখতাম, তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখির মধ্য দিয়ে প্রতিবাদ করতাম। এ কারণেই একটি শ্রেণী যারা অবৈধ কাজ কর্মে লিপ্ত থাকে তারা অনেকেই আমার উপর ক্ষিপ্ত হয়। এছাড়া জামির্ত্তা এলাকার মাটি কাটার প্রতিবাদ করায় মাটিখোর আয়নাল গং আমার উপর হামলা চালায়।

সিংগাইর থানার অফিসার ইনচার্জ জে.ও.এম তৌফিক আজম বলেন, হামলার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে অতিদ্রুত জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

এমএসএম / এমএসএম

ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল

রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

​রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ

নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি

মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত

তালায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বিএনপি নেতারা ক্ষুব্ধ