অবশেষে বদলি হলেন হাটহাজারী পৌরসভার লাইনম্যান মনোয়ার
প্রায় এক যুগ ধরে একই কর্মস্থলে থাকা হাটহাজারী পৌরসভার বৈদ্যুতিক লাইনম্যান মো. মনোয়ার হোসেনকে অবশেষে বদলি করা হয়েছে। ‘সুপারভাইজার স্যার’ হিসেবে পৌর এলাকায় পরিচিত এই লাইনম্যানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে।
সম্প্রতি চট্টগ্রাম বিভাগের স্থানীয় সরকার পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মুহাম্মদ আনোয়ার পাশা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মো. মনোয়ার হোসেনকে আদেশ জারির ১০ দিনের মধ্যে তার নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। এছাড়া, তার বকেয়া বেতনসহ ভবিষ্য তহবিল (পিএফ) ও আনুতোষিক (জিএফ) বাবদ প্রাপ্য সমুদয় পাওনাদি নতুন কর্মস্থলে স্থানান্তর নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট পৌরসভার প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি হাটহাজারী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. বেলাল আহম্মেদ খাঁনকেও প্রায় এক যুগ পর নোয়াখালী পৌরসভায় বদলি করা হয়েছিল।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান