কুড়িগ্রাম সীমান্তে ২৪ বাংলাদেশি নাগরিককে বিজিবি'র নিকট হস্তান্তর করেছে বিএসএফ
ভারতে কাজ করতে গিয়ে ফিরে আসার সময় বিএসএফ'র হাতে আটক নারী-পুরুষ ও শিশুসহ ২৪ বাংলাদেশি নাগরিককে বিজিবি'র নিকট হস্তান্তর করেছে বিএসএফ।
শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাতাড়ী সীমান্তের ৯৩২ নম্বর সীমানা পিরারের পাশে পতাকা বৈঠকের পর তাদের ফেরত দেয়া হয়।
পতাকা বৈঠকে বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ভারতীয় ৩ বিএসএফ ব্যাটলিয়নের এসি এসএইচএল সিমতি এবং বিজিবি'র পক্ষে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের উপ-অধিনায়ক মেজর হাসনাইন।
বিজিবি'র হাতে হস্তান্তর করা বাংলাদেশি ২৪ নাগরিকের মধে ১২ জন পুরুষ, ৮ জন নারী ও ৪ জন শিশু। এদের মধ্যে ২৩ জন জেলার ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়াসহ একই উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। আর একজন জেলার নাগেশ্বরী উপজেলার বাসিন্দা।
বিজিবি জানায়, ভারতীয় ৩ বিএসএফ ব্যাটালিয়নের অধীন করলা ক্যাম্পে আটক থাকা ভারতে অভিবাসনরত বাংলাদেশি ২৪ নাগরিককে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের নিকট হস্তান্তরের বার্তা দেয়।
পরে বিজিবি বাংলাদেশি নাগরিকদের পরিচয় নিশ্চিত হওয়ার পর পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত এনে পরিবারের নিকট হস্তান্তর করে।
হস্তান্তর হওয়া নাগরিকরা জানান, তারা বিভিন্ন সময় কাজের সন্ধানে ভারতের দিল্লিতে যান। পরে দেশে ফেরার সময় বিএসএফ তাদের আটক করে।
ভারত থেকে ফেরত আসা বাংলাদেশি নাগরিকরা হলেন, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দাসিয়ার ছড়া সমন্বয়টারী গ্রামের জসিম উদ্দিনের ছেলে তাজুল ইসলাম (২৫), তার স্ত্রী আম্বিয়া বেগম(১৯) মেয়ে তাসলিমা (৭) মাতা তানেকা বেগম(৪৬) বোন তাহেরা খাতুন(৭), দাসিয়ার ছড়া কামালপুর গ্রামের আছর আলীর ছেলে মানব আলী (২৩), মানব আলীর স্ত্রী রুমি বেগম (২০), একই গ্রামের নজির হোসেনের ছেলে আব্দুল কাদের (৩১) ও তার স্ত্রী সাথী বেগম(২৮) ছেলে শহিদুল (৯) মেয়ে কাজলী (২)। এছাড়াও ফুলবাড়ী উপজেলার আরাজী নেওয়াশী গ্রামের কাজী উদ্দিনের ছেলে জায়দুল হক (৫৫) তার স্ত্রী আন্জুমা বেগম (৪৩) ছেলে আশিক বাবু (১৪) মেয়ে জান্নাতি খাতুন (১৯) জামাতা রবিউল (২২) ও ১০ মাস বয়সী নাতি জুনায়েদ, একই উপজেলার ভাঙ্গামোড় বটতলা গ্রামের নজির হোসেনের ছেলে হাসেন আলী (৩৫) তার স্ত্রী আলমিনা বেগম (২৯) মেয়ে হাছিনা (১৩) ছেলে আরিফ (৪) আরমান (২) এবং জেলার নাগেশ্বরী উপজেলার গোপালপুর গ্রামের আব্দুস ছালাম (৫০)।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের উপ- অধিনায়ক মেজর হাসনাইন জানান, পতাকা বৈঠকের মাধ্যমে ২৪ বাংলাদেশী নারী- পুরুষ ও শিশুকেকে ফেরত আনা হয়েছে। স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধি দের সহায়তায় তাদের কে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মেহেদী ইমাম।
এমএসএম / এমএসএম
বাঘায় আপত্তিকর অবস্থায় নারী কর্মচারীসহ প্রধান শিক্ষক আটক
গাজীপুরে নিটিং ফ্যাক্টরীতে দুর্ধর্ষ ডাকাতি
লাকসামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’র ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী র্যালী
ধামরাইয়ে নদী থেকে চোখ-মুখ ও গলায় কলসি বাঁধা নারীর মরদেহ উদ্ধার
নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু
দালালদের খপ্পরে পড়ে নিঃস্ব শ্যামনগরের এক পরিবার: কুয়েতে নিয়ে অমানুষিক নির্যাতন,প্রশাসনের হস্তক্ষেপ কামনা
বাঘা থানা পুলিশের অভিযানে ওয়ারেন্ট ভূক্ত আসামী সহ ৪ জন আটক
পেকুয়ায় মৃত্যুদাবির চেক হস্তান্তর করল চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স
টুঙ্গিপাড়ায় মাদক-জুয়া রোধে ইমাম-মুয়াজ্জিনদের সক্রিয় হওয়ার আহ্বান
লাকসামে শ্রী শ্রী মনোরমা গোস্বামীর ১১তম বিরহীতিথী উৎসব অনুষ্ঠিত
জুলাই গণঅভ্যুত্থান দিবস ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে টঙ্গীতে জামায়াতের গণসমাবেশ
রেলের ৮৮৪ কোটির রক্ষণাবেক্ষণ প্রকল্পে অর্থ লোপাটের ছক!