রূপগঞ্জে হত্যা মামলার আসামি গ্রেফতার
নারায়ণগঞ্জ রূপগঞ্জে হত্যাসহ প্রায় ডজন খানেক মামলার আসামি নাজমুল ওরফে ইয়াবা নাজমুলকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ২৪ মে ভোর রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় নাজমুলের সঙ্গে থাকা একটি রামদা ও বল্লম উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত নাজমুল নাওড়া এলাকার আহামুদুল্লাহর ছেলে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলি জানান, ২০২৪ সালের ৬ জুন নাওড়া এলাকার বিল্লাল হোসেনের ছেলে দ্বীন ইসলাম হত্যা মামলার আসামি নাজমুল। একই সালের ১০ ফেব্রুয়ারি নাওড়া এলাকায় ২০-২৫ জন সন্ত্রাসী নাওর এলাকায় গুলি বর্ষন হামলা ভাঙচুর লুটপাট ও গুলিবিদ্ধসহ আহত ঘটনার নাওর এলাকার আবুল হোসেনের স্ত্রী নার্গিস বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলার আসামীও ইয়াবা নাজমুল। এছাড়া ২৬ মার্চ নাওড়া এলাকায় মুস্তাফিজুর রহমানের বাড়িতে ককটেল বিস্ফোরণ ভাঙচুর লুটপাট ও কুপিয়ে জখমের ঘটনায় দায়ের করা মামলার আসামি নাজমুল। নাজমুল ওরফে ইয়াবা নাজমুল এর বিরুদ্ধে হত্যা, মাদক, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধে প্রায় দুজন খানেক মামলা রয়েছে বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। পুলিশ মামলাগুলো খতিয়ে দেখছেন। দীর্ঘদিন ধরে নাজমুল পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ এলাকা থেকে শনিবার ভোরে রূপগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ সময় নাজমুলের সঙ্গে থাকা একটি রামদা ও বল্লম উদ্ধার করা হয়। দুপুরে আসামি নাজমুলকে দশদিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত