ঢাকা বৃহষ্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

আমি নির্বাচিত হলে সাংবাদিকদেরকে পূর্ণ সহযোগিতা করবো: রাণীশংকৈলে জামায়াত প্রার্থী


লেমন সরকার, রাণীশংকৈল photo লেমন সরকার, রাণীশংকৈল
প্রকাশিত: ৪-২-২০২৬ দুপুর ৩:৫৮

আমি জানি সাংবাদিকদের অনেক সমস্যা আছে, তারই মধ্যে দিয়ে তারা তাদের পেশাগত দ্বায়িত্ব পালন করেন। আমি নির্বাচিত হলে সাংবাদিকদেরকে পূর্ণ সহযোগিতা করবো, সাংবাদিকরা স্বাধীনভাবে সংবাদ পরিবেশন করতে পারবেন। আমি নির্বাচিত হলে দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াবো, দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স থাকবে। আমরা কোনো চাঁদাবাজি করবোনা, কাউকে চাঁদাবাজি করতেও দেবোনা। আমি নির্বাচিত হলে আমার নির্বাচনী এলাকায় কোনো রাস্তা কাঁচা থাকবেনা, রাণীশংকৈল হাসপাতালকে আমি ৩০০ বেডে উন্নীত করবো, শুকিয়ে যাওয়া কুলিক নদী খনন করবো। আমরা জুলাই সনদের বাস্তবায়ন চাই, আমরা শিক্ষা ব্যবস্থাকে সম্পুর্ণ ঢেলে সাজাবো, বেকারদেরকে বিনা টাকায় চাকুরি দেবো, দক্ষ জনশক্তি গড়ে তুলবো। আমি দু'দুবার উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলাম, রাণীশংকৈল -পীরগঞ্জের উন্নয়ন নিয়ে আমার অনেক চিন্তা আছে। 
জেলা জামায়াতে ইসলামীর প্রেস মিডিয়া শাখার আয়োজনে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি রজব আলীর সভাপতিত্বে সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে রাণীশংকৈল পৌর শহরের শান্তা কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় এসব কথা বলেন ঠাকুরগাঁও-৩ (রাণীশংকৈল-পীরগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী উপজেলা নায়েবে আমীর মিজানুর রহমান। 
সভায় উপজেলার কর্মরর্ত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামী ও ঐক্যজোটের নেতাদের মধ্যে জামায়াতে ইসলামীর মোকাররম হোসেন, রফিকুল ইসলাম, আমানুল্লাহ আহমেদ, আবদুল মতিন, মোশাররফ হোসেন, জাহিদুর রহমান, রহিমউদ্দীন, সাব্বির আহমেদ, এনসিপি নেতা গোলাম মর্তুজা সেলিম ও সাদ্দাম হোসেন প্রমুখ। সভা সঞ্চালনা করেন জেলা প্রেস সেক্রেটারি শাহ জালাল জুয়েল। 

Aminur / Aminur

গণভোটের বিরুদ্ধে গিয়ে বিএনপি শেখ হাসিনার সংবিধান বাস্তবায়নে কাজ করছেঃ নাসীরুদ্দীন পাটওয়ারী

আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগানে পর্যটকের ঢল

পিকআপ নিয়ে করত চুরি-ডাকাতি; আন্ত:জেলা চক্রের ৩সদস্য গ্রেপ্তার

অভয়নগরে মানসিকভাবে অসুস্থ যুবক নিখোঁজ, থানায় জিডি

পেকুয়ার রাজাখালীতে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

নওয়াপাড়ায় বিসমিল্লাহ হোটেলের বিরুদ্ধে নিম্নমানের খাবার ও অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ

ভোলায় এনসিওর লেক সিটির গাছ পড়ে ১ জন নিহত

গজারিয়ায় গ্রীন হ্যাভেন আইডিয়াল স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবিধান

নাগেশ্বরীতে ২শত ৪৩জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো এম.পি

রাণীশংকৈল হাসপাতালে সাপে কাটা রোগীর নেই অ্যান্টিভেনম, দুশ্চিন্তায় এলাকাবাসী

নবীনগরে পলিটেকনিকের মেধা তালিকায় ‘এ প্লাস’ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

আদমদীঘিতে মাদকসহ আটক চার মাদক কাবারির জেল-জরিমানা

শেরপুরে নদীর ব্রীজ ধ্বসে পড়ায় ১৫ হাজার মানুষ চরম দুর্ভোগে