ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

জয়পুরহাট পৌরসভার ৩ কিলোমিটার খাল পরিষ্কার অভিযান শুরু


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ২৪-৫-২০২৫ দুপুর ৩:৪২

পরিচ্ছন্ন শহর গড়ার লক্ষ্যে জয়পুরহাটে দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে জয়পুরহাট  পৌরসভা। শনিবার সকালে স্কাউট,রোভার, বিডি ক্লিন এর সহযোগিতায় শহরের ট্রাক টার্মিনাল সংলগ্ন তিন কিলোমিটারের বেশি দীর্ঘ একটি খাল পরিষ্কার করার মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। 

অভিযানের উদ্বোধন করেন জয়পুরহাট জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আক্‌তার চৌধুরী। 

তিনি বলেন,শুধু খাল পরিষ্কার করলেই চলবে না, আমাদের অভ্যাসেও পরিবর্তন আনতে হবে। যত্রতত্র ময়লা ফেলা বন্ধ করতে হবে এবং নিজেদের কে সচেতন হতে হবে। বর্ষাকালে জলাবদ্ধতা এড়াতে নালা, ড্রেন ও খালগুলো পরিষ্কার রাখা জরুরি।

এসময় উপস্থিত ছিলেন  জয়পুরহাট পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহা: সবুর আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী আবু জাফর মোঃ রেজা, জেলা প্রশাসনের সহকারী কমিশনার আয়েশা সিদ্দিকা তাওহীদা,  বিডি ক্লিন-এর উপদেষ্টা ও জয়পুরহাট আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক, প্রভাষক এ টি এম রাজিউর রহমান রুবেল, পৌরসভার উপ সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা আবুল হাশেম,  বিডি ক্লিন জয়পুরহাট এর সমন্বয়ক রাকিবুল হাসান  প্রমুখ। 

জেলা স্কাউটস, রোভার ও বিডি ক্লিনের প্রায় ৭০ জন স্বেচ্ছাসেবী এ কার্যক্রম করেন।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার