ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

বাঘায় ‘গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত


আবুল হাশেম, বাঘা photo আবুল হাশেম, বাঘা
প্রকাশিত: ২৪-৫-২০২৫ দুপুর ৪:৬

 গুজব প্রতিরোধে গণ মাধ্যমের সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করে রাজশাহীর বাঘায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আঞ্চলিক তথ্য অফিস(পিআইডি), রাজশাহী"র আয়োজনে  শনিবার (২৪ মে) সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত  সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও   নির্বাহী ম্যাজিস্ট্রেট( অতিঃ) সাবিহা সুলতানা  ডলি।

আঞ্চলিক তথ্য অফিস ( রাজশাহী)  উপ প্রধান তথ্য অফিসার তৌহিদুজ্জামানের সভাপতিত্বে ও সিনিয়র তথ্য অফিসার আতিকুর রহমান শাহ"র সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বাঘা উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মীবৃন্দ।আয়োজিত সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, "গুজব একটি সমাজবিরোধী ব্যাধি। তথ্যের সত্যতা যাচাই না করে প্রচার করলে সমাজে বিভ্রান্তি সৃষ্টি হয়। এ ক্ষেত্রে গণমাধ্যমের সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।"গুজব প্রতিরোধে স্থানীয় সাংবাদিকদের ভূমিকা এবং সরকারের তথ্য প্রচার কার্যক্রমকে আরও জোরদার করার ওপর গুরুত্বারোপও করেন তিনি ।

আয়োজক PID (প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্ট)-এর পক্ষ থেকে জানানো হয়, সারাদেশে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কর্মসূচি ধারাবাহিকভাবে পরিচালিত হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন,তথ্য অফিসার শারমিন জাহান স্মিতা( পিআইডি) মনোজিৎ কুমার মজুমদার, প্রশাসনিক কর্মকর্তা প্রমুখ।

এমএসএম / এমএসএম

বড়লেখায় পৌর মার্কেটের ছাদ ধসে আহত ৩, ভবন পরিত্যক্ত ঘোষণার দাবি

নাচোলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

উলিপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

রৌমারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন

বাগেরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালন

নিয়ামতপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, শ্রেষ্ঠ সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

তাড়াশে জাতীয় সমবায় দিবস পালিত

চাঁদপুরে ছিনতাইয়ের ঘটনায় ৩ জন গ্রেপ্তার, ১৮ ভরি স্বর্ণ উদ্ধার

জয়পুরহাটে ডিসির অপসারণ দাবিতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আলটিমেটাম

টুঙ্গিপাড়ায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

সুবর্ণচরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা

ভূরুঙ্গামারীতে ব্যবসায়ী হত্যাচেষ্টা ও ছিনতাইয়ে গ্রেপ্তার ২

পোমরা চেক স্টেশনে অনিয়মের মহোৎসব, নেপথ্যে এসিএফ দেলোয়ার