মেহেরপুর সদর উপজেলার বাড়াদি ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল-২০২৫ অনুষ্ঠিত
আজ সকালে পতাকা উত্তোলনের মাধ্যমে মেহেরপুর সদর উপজেলার বাড়াদি ইউনিয়ন বিএনপি'র দ্বি-বার্ষিক কাউন্সিলের উদ্বোধন করেন মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক জাবেদ মাসুদ মিল্টন।
এ সময় মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক জাবেদ মাসুদ মিল্টন বলেন, অনেক ষড়যন্ত্র চলছে গতকাল আমঝুপি ইউনিয়নে ইউনিয়ন সমাবেশ কে কেন্দ্র করে যে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে এটা কারো কাম্য ছিল না এবং আজকের এই সমাবেশকে বন্ধ করতে অনেকে উঠে পড়ে লেগেছিল। তিনি আরো বলেন মহান মুক্তিযুদ্ধে ১৯৭১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধের ঘোষক এবং স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন আমাদের এনে দিয়েছেন লাল সবুজের পতাকা।
তিনি আরো বলেন, বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা বিএনপি করছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মেনে সামনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
মেহেরপুর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়ে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং এদেশের মানুষকে লাল সূর্য ও স্বাধীনতা এনে দিয়েছিলেন।
তিনি আরো বলেন যে, ১৯৭২ সালে এ দেশকে যখন তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিলেন এবং ১৯৭২ থেকে ৭৪ সাল পর্যন্ত সংবিধানকে পাঁচবার টুকরো টুকরো করা হয়েছিল। ১৯৭৫ সালে বিপ্লবের মাধ্যমে আওয়ামী লীগের পতন ঘটে।
এ সময় উপস্থিত ছিলেন জাবেদ মাসুদ মিল্টন, আহবায়ক, মেহেরপুর জেলা বিএনপি, সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান, যুগ্ম আহবায়ক মোঃ আমিরুল ইসলাম, সাবেক সহ-সভাপতি, মেহেরপুর জেলা বিএনপি আলমগীর খান ছাতু সহ মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যান্য নেতৃবৃন্দ এবং মেহেরপুর সদর উপজেলার বাড়াদি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অসংখ্য নেতা কর্মী এ সময় উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ