ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সিএমআরইউ নির্বাচনে সভাপতি আবির, সম্পাদক সাজ্জাদ


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ২৪-৫-২০২৫ দুপুর ৪:৩৪

চট্টগ্রামের মাল্টিমিডিয়া সাংবাদিক সমাজের অন্যতম ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম চট্টগ্রাম মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির (CMRU) নির্বাচন সম্পন্ন হয়েছে।  এতে সভাপতি নির্বাচিত হয়েছেন কালের কন্ঠের মো.আবির আহমেদ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ টাইমস'র মো. সাজ্জাদ হোসাইন।
 শনিবার (২৪ মে) সকাল ১০টায় চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলে।

ভোটগ্রহণ শেষে দুপুর ৩টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে)  সভাপতি মো. শাহ নেওয়াজ। এসময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সভাপতি কাজী আবুল মনছুর, রূপালি বাংলাদেশের চট্টগ্রাম ব্যুরো প্রধান জালাল উদ্দীন সাগরসহ বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও সাংবাদিকবৃন্দ।

গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ আব্দুল আলী,  নির্বাচন উপ কমিশনার ছিলেন রাকিব উদ্দিন ও আরাফাত কাদের।

উৎসবমূখর নির্বাচনে নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন, সদস্যরা হলেন, সহ-সভাপতি দেশের পত্রের রাজু আহমেদ, যুগ্ম সম্পাদক, দৈনিক আজাদীর জুলকার নাঈন, সাংগঠনিক সম্পাদক, দৈনিক ইত্তেফাকের নুরনবী শাওন, অর্থ সম্পাদক পদে নয়া দিগন্তের আকিল মাহমুদ, দপ্তর সম্পাদক পদে দৈনিক জনবাণীর আবুল হাসনাত মিনহাজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে চট্টগ্রাম নিউজের ইছহাক হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বাংলাধারার আব্দুর রহমান ইমন, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদকে দৈনিক আমার বার্তার পরিতোষ বড়ুয়া রানা, কার্যনির্বাহী সদস্য হয়েছেন সময়ের কন্ঠস্বরের গাজী গোফরান। 

সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়া এই নির্বাচনকে ঘিরে চট্টগ্রাম প্রেসক্লাবে সকাল থেকেই ছিলো উৎসবমুখর পরিবেশ। নির্বাচনে সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

এমএসএম / এমএসএম

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা