ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কুমিল্লায় অনূর্ধ্ব -১৫ বালক ফুটবল প্রশিক্ষণ ও সনদপত্র প্রদান


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ২৪-৫-২০২৫ রাত ১০:৩৫

কুমিল্লায় বালক (অনূর্ধ্ব -১৫) ফুটবল  প্রশিক্ষণের  সমাপনী ও সনদপত্র প্রদান  অনুষ্ঠিত হয়েছে। তারুণ্যের উৎসব -২০২৫ উদযাপন উপলক্ষে শনিবার বিকাল ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম কনফারেন্স কক্ষে প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র প্রদান করা হয়।

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায়  জেলা ক্রীড়া অফিস, কুমিল্লার আয়োজনে এ প্রশিক্ষণের  সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠিত হয়।  এতে কুমিল্লার ৪০ জন বালক ফুটবল প্রশিক্ষণের সুযোগ পায়। জেলা ক্রীড়া অফিসার ও সদস্য সচিব জেলা ক্রীড়া সংস্থা জনাব সুমন কুমার মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য জনাব আহসানউল্লাহ স্বপন,  জনাব আরিফ খান, জনাব কাজী গোলাম কিবরিয়া, মাহির তাজওয়ার ওহি,  ক্রীড়া সংগঠক মাহবুবুল আলম চপল, জেলা ফুটবল এসোসিয়েশন এর কোষাধ্যক্ষ সাইফুল  আলম বাবু, সোনালী অতীত ক্লাবের সভাপতি মোসলেহ উদ্দিন, জেলা ফুটবল দলের প্রশিক্ষক মোঃ তুহিন, ফুটনল প্রশিক্ষক পিন্টু দাস, মাধব বণিক সহ অতিথিবৃন্দু।

জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র জানান, তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভার বিকাশ,  বালকদের মধ্যে শারীরিক ও মানসিক সুস্থতার জন্য আজকের এ আয়োজন। এ প্রশিক্ষণ কর্মসূচি হতে প্রতিভাবান খেলোয়াড়েরা পরবর্তীতে জেলা দল, বিভাগীয় দল ও জাতীয় পর্যায়ে দক্ষতার স্বাক্ষর রাখবে।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ