মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ভুক্তভোগী রাজিয়া সুলতানার পিংকি
ফেনী ছাগলনাইয়া রাজিয়া সুলতানা পিংকিকে নিয়ে তালাকপ্রাপ্ত স্বামী কামাল চৌধুরী দেওয়া অপহরণের মিথ্যা মামলা দিয়ে প্রতিবেশীদের কারাভোগ ও
হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী রাজিয়া সুলতানা পিংকি।গত ২৪মে শনিবার সকালে চট্টগ্রামের একটি
হল রুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী রাজিয়া সুলতানা পিংকি এ সময় তিনি জানান,আমার সাথে বিগত২৫/০৪/২০১৩ইং তারিখে ইসলামী শরীয়তের বিধান মোতাবেক ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা 'দেনমোহর ধার্য্যে রেজিষ্টার্ড কাবিননামা মূলে মো:কামাল চৌধুরী,পিতা: মৃত মোখলেছুর রহমান,মাতা:খায়েরের নেছা,সাং:পূর্ব হরিপুর,থানা:উপজেলা-ছাগলনাইয়া,জেলা: ফেনী,বিবাহ বন্ধনে আবদ্ধ হই দাম্পত্য সম্পর্ক পালনকালে আমার গর্ভে ও আমার স্বামীর ঔরষে একটি পুত্র সন্তান হয়।যাহার নাম: তাহসিফ ইকবাল প্রিয়াস (১০)। পরবর্তীতে আমার স্বামী মো: কামাল চৌধুরী প্রবাসে গেলে স্ত্রীর দায়িত্ব পালনে অবহেলা,স্ত্রীর প্রতি অসব আচরণ , যোগাযোগ না রাখা,দেখাশুনা না করা, ভরণপোষন না দেওয়া,মোবাইল ফোনে বিভিন্ন সময় ঝগড়া-ঝাটিসহ চরম বিরোধের সৃষ্টি করে আসছিল দীর্ঘদিন যাবৎ।সে সাথে বিভিন্ন কারণে আমি আমার সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে ও নানাভাবে মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে গত ২৭/৪/২৫ইং চট্টগ্রাম সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর আদালত/নোটারী পাবলিকের কার্যালয়,হলফনামা মাধ্যমে স্ত্রী কর্তৃক স্বামীকে তালাক প্রদান করি যা আমার স্বামী মো: কামাল চৌধুরীকে মৌখিকভাবে আমার নফস্ হইতে প্রত্যাহার করিয়া নিলাম ও যাহা ইসলামী শরীয়তের বিধান মোতাবেক ১/২/৩/ বাইন তালাক হিসাবে গন্য হয়,অদ্য হইতে আমাদের মধ্যে স্বামী-স্ত্রী সম্পর্কের অবসান ঘটে।কিন্তু আমার তালাক প্রাপ্ত স্বামী মো: কামাল চৌধুরী আদালতের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে উল্টো তালাক দেওয়ার কারণে আমার প্রতিবেশী মো: মহিম(৪২)রোকেয়া বেগম(২৮)মেহেরিমা(৪) মেহরাজ(৮ মাস)চারজনের বিরুদ্ধে রাজিয়া সুলতানা পিংকিকে অপহরণ ও খুন হয়েছে বলে আমার মা জাহেদা বেগম,মামা বেলাল হোসেন,খালা রেখা আক্তার ও তালাক প্রাপ্ত স্বামী মো: কামাল চৌধুরী একত্রিত হয়ে মিথ্যা ও বানোয়াটা মামলা দিয়ে মো:মহিম,প্রতিবন্ধী রোকেয়া বেগম পরিবারকে বিভিন্নভাবে হুমকি ও হয়রানি করে আসছে।
সংবাদ সম্মেলন থেকে তিনি আরো জানান,আমি অপহরণ ও খুন হইনি,আমি সুস্থ আছি খুব ভালো আছি,আমাকে
কেউ অপহরণ করেনি।আমি প্রশাসনের সহযোগিতা কামনা করছি যে,
আমার প্রতিবেশী মো:মহিম,রোকেয়া
বেগম,মেহেরিমা,মেহরাজের বিরুদ্ধে মিথ্যা অপহরণ মামলার সুষ্ঠ তদন্ত ও বিচার দাবি করছি,সে সাথে মূল অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী স্বজন ও প্রতিবেশীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ঝালকাঠিতে চার সেতু ও সড়ক নির্মাণসহ এলজিইডির নানা উন্নয়ন প্রকল্প চলমান
চৌগাছায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
লোহাগড়ায় প্রবাসী বোনের জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সামিউল ইসলামকে সংবর্ধনা প্রদান
হাটহাজারীতে বন উজাড় রোধে বন বিভাগের নীরবতা, দায়সারা অভিযানের অভিযোগ
সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা
রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, মানবেতর জীবনে ৫ হাজার শ্রমিক
বাগেরহাটে আবারও অস্ত্রের মুখে বিকাশকর্মীর টাকা ছিনতাই
সিলেটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি
শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো, বিচারের দাবিতে মানববন্ধন
ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্যের ডাক এমপি সরোয়ার আলমগীরের
মান্দায় চোলাই মদ সেবনের অভিযোগে মৎস্য কর্মচারীসহ গ্রেপ্তার ১০
মুকসুদপুরে জমি নিয়ে বিরোধ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
Link Copied