ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত


আবুল হাশেম, বাঘা photo আবুল হাশেম, বাঘা
প্রকাশিত: ২৫-৫-২০২৫ দুপুর ১:৩৩

গুজব প্রতিরোধে গণ মাধ্যমের সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করে রাজশাহীর বাঘায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আঞ্চলিক তথ্য অফিস(পিআইডি), রাজশাহী"র আয়োজনে  শনিবার (২৪ মে) সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত  সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও   নির্বাহী ম্যাজিস্ট্রেট( অতিঃ) সাবিহা সুলতানা  ডলি।

আঞ্চলিক তথ্য অফিস ( রাজশাহী)  উপ প্রধান তথ্য অফিসার তৌহিদুজ্জামানের সভাপতিত্বে ও সিনিয়র তথ্য অফিসার আতিকুর রহমান শাহ"র সঞ্চালনায়  সভায় উপস্থিত ছিলেন বাঘা উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মীবৃন্দ। আয়োজিত সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, "গুজব একটি সমাজবিরোধী ব্যাধি। তথ্যের সত্যতা যাচাই না করে প্রচার করলে সমাজে বিভ্রান্তি সৃষ্টি হয়। এ ক্ষেত্রে গণমাধ্যমের সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।"গুজব প্রতিরোধে স্থানীয় সাংবাদিকদের ভূমিকা এবং সরকারের তথ্য প্রচার কার্যক্রমকে আরও জোরদার করার ওপর গুরুত্বারোপও করেন তিনি ।

আয়োজক PID (প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্ট)-এর পক্ষ থেকে জানানো হয়, সারাদেশে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কর্মসূচি ধারাবাহিকভাবে পরিচালিত হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন,তথ্য অফিসার শারমিন জাহান স্মিতা( পিআইডি) মনোজিৎ কুমার মজুমদার, প্রশাসনিক কর্মকর্তা প্রমুখ।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে চেম্বার অব কমার্সের পরিচ্ছন্নতা অভিযান

পটুয়াখালীতে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হেয়ার আইল্যান্ড ও সোনার চর হতে পারে পর্যটন শিল্পের নতুন দিগন্ত