ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

সিংগাইরে ৩ দিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন


সিংগাইর প্রতিনিধি  photo সিংগাইর প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৫-২০২৫ দুপুর ১:৩৬

"নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি। ভূমির মালিকানা প্রমানে, দাখিলা নিন নিজ উদ্যোগেসহ" বিভিন্ন প্রতিপাদ্যে মানিকগঞ্জের সিংগাইরে ৩ দিন ব্যাপী ভূমি মেলা ২০২৫ ও বর্ণাঢ্য ৱ্যালী, উদ্বোধনী অনুষ্ঠান ও জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(২৫ মে ) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ভূমি অফিসের আয়োজনে এ ভূমি মেলা অনুষ্ঠিত হয়।

সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস. এম. আব্দুল্লাহ বিন শফিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল হাসান সোহাগ।

তিনি বলেন, আমরা যখন জমি ক্রয় করি অথবা জমি নিয়ে ঝামেলা হয় তখন ভূমি সম্পর্কে জানতে চেষ্টা করি। কিন্তু ভূমি সম্পর্কে জানা থাকা জরুরি। আমাদের পাঠ্য বইয়ে ভূমি সম্পর্কে জানার জন্য অন্তর্ভুক্ত করা উচিৎ। যাতে বিদ্যালয় থেকেই ভূমি সম্পর্কে জ্ঞান থাকে। ভূমি জরিপগুলোও প্রশাসনিক ঝামেলার কারণে হয় না। ভূমি সম্পর্কে সেবা গ্রহীতাদেয় সহজে জানানোর জন্যই এ ভূমি মেলা।

আরো বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) ফাহিম আসজাদ, যুব উন্নয়ন কর্মকর্তা আবু সালেক, সিংগাইর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিকী, সিংগাইর উপজেলা প্রেস ক্লাবের সদস্য সচিব সুজন মোল্লা, সেবা গ্রহীতা মাহফুজুর রহমান ভূঁইয়া, রমজান আলী প্রমুখ।

আলোচনা সভায় বিভিন্ন সরকারি কর্মকর্তা, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, সাংবাদিক, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ অনেকেই উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এমএসএম / এমএসএম

নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট

ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ

হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল

টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬

হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা

সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ

কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ

টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু

নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান