ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

বিটঘর টিয়ারায় দু'পক্ষের সংঘর্ষে ঘটনায় এক পক্ষকে কোনঠাসায় পুরুষশূন্য


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫-৫-২০২৫ দুপুর ২:৪২

ব্রাহ্মণবাড়িয়া,নবীনগরের বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামে গত ১৯ মে শতবর্ষের পূর্ব শত্রুতার জের ধরে মুন্সি বাড়ি ও পশ্চিমপাড়ার দুপক্ষের সংঘর্ষে  মুন্সি বাড়ির লোকদেরকে পশ্চিম পাড়ার শিশু মিয়ার নেতৃত্বে কোনঠাসা করার অভিযোগ পাওয়া গেছে। এতে পুরুষ শূণ্য মুন্সি বাড়ী।

সরেজমিনে গিয়ে জানা যায়, টিয়ারা গ্রামে শত বছর আগে ত্রিপল মার্ডারকে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরে মুন্সি বাড়ী ও পশ্চিম পাড়ার মধ্যে বিরোধ চলে আসছে। গত ২২ মে ২০২৫ এ মুন্সি বাড়ীর সাগর মিয়া স্থানিয় বাজারে দুধ বিক্রি করতে যাওয়া নিয়ে সংঘর্ষের সূত্রপাত ঘটে। এতে দেশীয় অস্ত্রের আঘাতে ও টেঁটাবিদ্ধ হয়ে উভয় পক্ষের ১১ জন গুরুতর আহত হন। পরে যৌথ বাহিনীর অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আরো জানা যায়, পুলিশ বাহিনী নিয়মিত টহল দেন টিয়ারা গ্রামে। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ ব্রাহ্মণবাড়িয়া জেলা কোর্টে মামলা দায়ের করেন। এতে এখন পর্যন্ত কারো গ্রেফতার হওয়ার খবর পাওয়া যায়নি। 

সংবাদকর্মীরা টিয়ারা গ্রামে পৌঁছলে স্থানিয় মহিলারা জড়ো হয়ে অভিযোগ করেন পশ্চিম পাড়ার ডুবাই প্রবাসী শিশু মিয়ার নেতৃত্বে মুন্সি বাড়ীর লোকদের কোনঠাসা করে রাখা হয়েছে। প্রতিদিন গভীর রাতে পুলিশ প্রশাসনের নাম করে পুরুষ শূন্য এলাকায় ডোকে মহিলাদের ডাকাডাকি করে, পুরুষদের নাম ধরে গালাগালি করে ও হুমকি দেয়। শিশু সন্তানদের নিয়ে  ভয়ে কুঁকড়ে থাকে মহিলারা। বাজারে বাজার  করতে গেলে বাঁধা ও হুমকি দেয়। শিক্ষার্থীরা ভয়ে স্কুলে যেতে চায় না। 

মুন্সি বাড়ীর ভুক্তভোগী নাসরিন আক্তার জানান, রাত ২টা ৩ টা বাজে পুলিশ পরিচয়ে ঘরের দরজায় এসে ধাক্কাধাক্কি করে জোরে জোরে ডাকাডাকি করে পুরুষদের নাম ধরে গালাগালি করে। এতে আমরা ভয়ে থাকি। বাড়ীতে ভয়ে কোন পুরুষ থাকে না।ময়না বেগম জানান, আমরা অহন কি যামু! পুলিশ রে ফোন দিলেও কোন কাম অয় না। বাচ্চাকাচ্চা লইয়া ভয়ে থাহি।

বিউটি জানান, বাড়ীতে কোন পুরুষ নাই। বাজার গেলে শিশুবাহিনীর লোকেরা উল্ডাফাল্ডা গালাগালি করে।আছমা বেগম জানান, হেরার (শিশু) বাড়িত সবাই থাকলেও আমরা বাড়ির পুরুষ কেউ নাই। আমরার নিরাপত্তা দিবো কেডা?সাফিয়া বেগম জানান, বাজারে দুধ বেচতে গেলে শিশু মিয়ার লোকেরা বাঁধা দে, ক দুধ মাতাত ডাইলা দিবো। স্কুল অ যাইতো ফারে না পোরাপাইন ডরে। 

এই বিষয়ে প্রবাসী শিশু মিয়ার সাথে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন আপনারা আমাদের সম্মানের দিকে তাকিয়ে সংবাদ প্রকাশ না করাই ভালো।নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক বলেন, একজন আসামি গ্রেফতার করা হয়েছে ঘটনার পরের দিন।আমরা এখন তদন্তে আছি।তদন্ত শেষে জানা যাবে আসল ঘটনা কি নিয়ে হয়েছে।

এমএসএম / এমএসএম

বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব

নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা

বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ

সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত

আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ

প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন

বাঙ্গালহালিয়াতে টানা বৃষ্টিতে প্লাবিত পোল্ট্রি ফার্মের ৫ লক্ষ টাকার মুরগী ক্ষয় ক্ষতি হলেন সাদেক র্ফাম

কুড়িগ্রামে জৈব সারের ব্যবহারে লাভবান হচ্ছে কৃষক

‎ত্রিশাল বাসস্ট্যান্ডে যানজট নিরসনে রাস্তার উপর কাঁচাবাজার উচ্ছেদ : সাধারণ মানুষের প্রশংসা

বাঘার চকরাজাপুরে পুলিশ ফাঁড়ির উদ্বোধন: অপরাধীদের কোনো ছাড় নেই

কারিগরি শিক্ষা গ্রহণ করে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সন্দ্বীপে তালিকাভুক্ত সন্ত্রাসী যমুনা কবির গ্রেফতার