ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

৩ দিন ব্যাপি ভূমি মেলার উদ্বোধন, মেহেরপুরে


মেহেরপুর প্রতিনিধি photo মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৫-২০২৫ দুপুর ২:৫৪

আজ সকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ৩ দিন ব্যাপি ভূমি মেলা ২০২৫ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে ভূমি মেলার উদ্বোধন করা হয়।

মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহনাজ র‍্যালিতে অংশগ্রহণ করেন। র‍্যালিটি মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ভূমি অফিসে গিয়ে শেষ হয়। পরে সেখানে ফিতা কেটে ও বেলুন উড়ানোর মাধ্যমে ভূমি মেলার উদ্বোধন ঘোষণা করেন করেন এবং সেই সাথে আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।

মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলামের সভাপতিত্বে ভূমি অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিফাত মেহনাজ, জেলা প্রশাসক, মেহেরপুর।

ভূমি মেলা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -তরিকুল ইসলাম, (রাজস্ব) অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন -এস্তামুল হক, সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মোঃ খায়রুল ইসলাম, নির্বাহী অফিসার মেহেরপুর সদর উপজেলা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-নাদির হোসেন, আর ডি সি, সহকারী কমিশন ও নির্বাহী ম্যাজিস্টেট সাজেদুল ইসলাম, তানজিনা শারমিন দৃষ্টি, হাবিবুর রহমান, নাসরিন সুলতানা, শেখ তৌহিদুল কবীর, আবীর আনসারী, শাকির আহমেদ, মেহেরপুর সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, মেহেরপুর পল্লী উন্নয়ন কর্মকর্তা রকিবুল ইসলাম সহ মেহেরপুর জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা বৃন্দ এ সময়ে উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব

নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা

বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ

সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত

আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ

প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন

বাঙ্গালহালিয়াতে টানা বৃষ্টিতে প্লাবিত পোল্ট্রি ফার্মের ৫ লক্ষ টাকার মুরগী ক্ষয় ক্ষতি হলেন সাদেক র্ফাম

কুড়িগ্রামে জৈব সারের ব্যবহারে লাভবান হচ্ছে কৃষক

‎ত্রিশাল বাসস্ট্যান্ডে যানজট নিরসনে রাস্তার উপর কাঁচাবাজার উচ্ছেদ : সাধারণ মানুষের প্রশংসা

বাঘার চকরাজাপুরে পুলিশ ফাঁড়ির উদ্বোধন: অপরাধীদের কোনো ছাড় নেই

কারিগরি শিক্ষা গ্রহণ করে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সন্দ্বীপে তালিকাভুক্ত সন্ত্রাসী যমুনা কবির গ্রেফতার