পতেঙ্গা সমুদ্র সৈকত গুলিবিদ্ধ ঢাকাইয়া আকবরের মৃত্যু
আলী আকবর প্রকাশ ঢাকাইয়া আকবর নগরের বিভিন্ন থানার হত্যা, অস্ত্র, চাঁদাবাজির দশ মামলার আসামি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে।রোববার (২৫ মে) সকাল ৮টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) তার মৃত্যু হয়। আলী আকবর (৩২) নগরের বায়েজিদ বোস্তামী এলাকার মঞ্জু মিয়ার ছেলে।শুক্রবার (২৩ মে) রাত সাড়ে ৮টার দিকে নগরের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় আলী আকবরকে দুর্বৃত্তরা গুলি করে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই নুর উল্লাহ আশেক দৈনিক সকালের সময়কে বলেন, আলী আকবর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিল। রোববার (আজ) সকাল আটটায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে আসা আলী আকবরের
স্বজনরা দৈনিক সকালের সময়কে জানিয়েছেন,কারাগারে বন্দী সন্ত্রাসী
ছোট সাজ্জাদ হোসেনের অনুসারীরা গুলি করেছে। পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় ওইদিন রাত আটটার দিকে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল আকবর। হঠাৎ ১০ থেকে ১২ জনের একটি দল এসে এলোপাতাড়ি গুলি করে।
উল্লেখ্য, সন্ত্রাসী ঢাকাইয়া আকবর চট্টগ্রামের আরেক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের প্রতিপক্ষ হিসেবে পরিচিত। গত ১৫ মার্চ ঢাকার বসুন্ধরা শপিংমল থেকে গ্রেফতারের পর সাজ্জাদ এখন কারাগারে আছেন। তবে ছোট সাজ্জাদের অনুসারী সন্ত্রাসীরা এখন ও তৎপর আছেন। গত ২৯ মার্চ নগরীর বাকলিয়ায় তার অনুসারীরা আরেক সন্ত্রাসী সরোয়ার হোসেনকে বহনকারী প্রাইভেট কার লক্ষ্য করে গুলি করে। এতে দুজন নিহত হন। ঢাকাইয়া আকবরের ওপর হামলার ঘটনায়ও ছোট সাজ্জাদের অনুসারীরা জড়িত বলে তার স্বজনদের অভিযোগ।
এমএসএম / এমএসএম
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর