মানবিক নেতৃত্বে প্রশাসনের নতুন দিগন্ত, গোপালগঞ্জে জেলা প্রশাসক কামরুজ্জামান
গোপালগঞ্জ জেলা প্রশাসনের কার্যক্রমে গতিশীলতা ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। তাঁর দক্ষ নেতৃত্বে জেলার প্রান্তিক থেকে শহরাঞ্চল—সবখানেই সেবার মান ও নাগরিক সুবিধা আগের চেয়ে অনেক বেশি উন্নত হয়েছে।
ডিজিটাল সেবা বিস্তারে তাঁর ভূমিকা প্রশংসিত। শিক্ষা খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা, ভূমিসেবা অটোমেশন, দুর্যোগকালীন তাৎক্ষণিক পদক্ষেপ এবং কৃষি ও পল্লি উন্নয়নে উদ্ভাবনী কর্মপদ্ধতি তাঁর প্রশাসনিক দায়িত্ববোধের প্রতিফলন।
জেলা প্রশাসক বলেন, “প্রশাসনের দায়িত্ব জনগণের সেবা নিশ্চিত করা। এই দায়িত্বই আমার অনুপ্রেরণা।” তাঁর এমন মানবিক ও ফলপ্রসূ দৃষ্টিভঙ্গি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে।
জনগণের প্রত্যাশা, তাঁর এ নেতৃত্ব গোপালগঞ্জকে উন্নয়ন ও জনসেবার একটি রোল মডেল জেলায় পরিণত করবে।
এমএসএম / এমএসএম
ঝালকাঠিতে চার সেতু ও সড়ক নির্মাণসহ এলজিইডির নানা উন্নয়ন প্রকল্প চলমান
চৌগাছায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
লোহাগড়ায় প্রবাসী বোনের জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সামিউল ইসলামকে সংবর্ধনা প্রদান
হাটহাজারীতে বন উজাড় রোধে বন বিভাগের নীরবতা, দায়সারা অভিযানের অভিযোগ
সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা
রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, মানবেতর জীবনে ৫ হাজার শ্রমিক
বাগেরহাটে আবারও অস্ত্রের মুখে বিকাশকর্মীর টাকা ছিনতাই
সিলেটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি
শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো, বিচারের দাবিতে মানববন্ধন
ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্যের ডাক এমপি সরোয়ার আলমগীরের
মান্দায় চোলাই মদ সেবনের অভিযোগে মৎস্য কর্মচারীসহ গ্রেপ্তার ১০
মুকসুদপুরে জমি নিয়ে বিরোধ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
Link Copied