রাজিবপুরে ভূমি মেলা শুভ উদ্বোধন করেন ইউ এন ও
সারা দেশের ন্যায় পালিত হচ্ছে চর রাজিবপুর উপজেলায় ভূমি মেলা। ভূমি মেলায় বক্তারা বক্তব্য রাখেন,‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’—এই প্রতিপাদ্য নিয়ে কুড়িগ্রাম চর রাজিবপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা।
রোববার (২৫ মে) সকাল ১১ঘটিকায়, উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা ও দায়িত্ব প্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে এলাহী। এর আগে ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
মেলায় উপস্থিত ছিলেন,চর রাজিবপুর উপজেলার বিএনপির সাবেক সভাপতি ও আহ্বায়ক মোঃ মোখলেছুর রহমান, সদস্য সচিব আব্দুল হাই, জামায়াতের ইসলামীর সেক্রেটারি মাওলানা মোঃ আজিজুর রহমান, ভূমিহীন সমিতির সভাপতি আব্দুর রশিদ সরদার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ হাফিজা,চর রাজিবপুর উপজেলার ৩ ইউনিয়নের ভূমি অফিসের ইউনিয়ন (ভূমি)কর্মকর্তা, কর্মচারী , সহ বিভিন্ন এলাকার জমির মালিক গণ।
আয়োজনে ফজলে এলাহী জানায়, মেলার মূল উদ্দেশ্য হলো ভূমি-সম্পর্কিত সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। মেলায় এসে নাগরিকরা সহজেই খতিয়ান উত্তোলন, নামজারি, জমা খারিজ, অনলাইনে ভূমি কর পরিশোধসহ নানা সেবা গ্রহণ করতে পারবে। এতে ভোগান্তি কমবে এবং ভূমি প্রশাসনের প্রতি মানুষের আস্থা বাড়বে বলে আশা প্রকাশ করেন মেলার উদ্বোধনী সমাপ্ত করেন।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নাচোলে ১৭১তম ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত
উলিপুরে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ
৭০ কোটি টাকার বাজেট ঘোষণা টুঙ্গিপাড়া পৌরসভার
সুনামগঞ্জে সিয়ামের চুরি হওয়া সিএনজি ১ মাসেও উদ্ধার হয়নি, পরিবারে হতাশা
বোদা পৌরসভার ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা
পাঁচবিবিতে মাদক নির্মূলে পুলিশের জিরো টলারেন্স নীতি
রাজশাহীতে ‘Run for Padma’র সংবাদ সম্মেলন
কুড়িগ্রামে ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের ওপর হামলার অভিযোগ
বিলাইছড়ি উপজেলায় নবাগত ইউএনও'র যোগদান
কিংবদন্তী জননেতা সালাহউদ্দিন আহমদ এর জন্মদিনে চলচ্চিত্রকার মাহমুদ দিদারের লেখা
সুন্দরবন থেকে ভেসে আসা বনজ বীজ সংগ্রহ বন্ধে শ্যামনগরে লংমার্চ ফর ফরেস্ট কর্মসুচি পালন
মানিকগঞ্জে চরাঞ্চল থেকে আবারো রাছেল ভাইপার উদ্ধার
Link Copied