ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

পূর্বধলায় কুরবানীর হাটে নজর কাড়বে কালাচাঁন


আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা photo আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা
প্রকাশিত: ২৫-৫-২০২৫ দুপুর ৩:১১

দানবাকৃতির ষাঁড়টির নাম ”কালাচাঁন”। দেহের পুরোটাই কালো রঙে আচ্ছন্ন আর মাথায় সাদা মুকুট। দেখতে নাদুস-নুদুস হলেও চোখের চাওনিতে যেন আগুন ঝরে। বাংলায় একটা প্রবাদ আছে- যত গর্জে তত বর্ষে না। কালাচাঁনের বেলাও যেন তাই। যত রাগই উঠুক না কেন তার মনিব আম্বিয়া খাতুন হাত বুলিয়ে দিলে সাথে সাথে পানি হয়ে যায় সব রাগ। প্রায় ২০ মণ ওজনের কালাচাঁনকে খুব সহজেই পালন করে যাচ্ছেন আম্বিয়া খাতুন ও রেজাউল দম্পত্তি।
কালাচাঁনের আসল মালিক কামাল উদ্দিন। তিনি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার খলিশাউর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের টানা পাঁচবারের ইউপি সদস্য। উনার বাড়ি পাবই গ্রামে। ৪ বছর পূর্বে সখের বসে ৭৫ হাজার টাকায় একটি ষাঁড় কিনেন স্থানীয় বাজার থেকে। ষাঁড়টি কিনে লালন-পালন করতে দেন তার প্রতিবেশী ভাতিজা রেজাউল এর কাছে। রেজাউল খুব পরিশ্রম ও যত্ন সহকারে এটিকে বড় করেছেন। আদর করে নাম রেখেছেন “কালাচাঁন”।

সরজমিনে রেজাউলের বাড়িতে গিয়ে দেখা যায়, একটি ঘরে বেশ কয়েকটি গাভী  ও একটি ফ্রিজিয়ান জাতের বড় ষাঁড় পালন করছেন। গোয়ালঘর পরিস্কার-পরিচ্ছন্ন করছেন তার স্ত্রী আম্বিয়া খাতুন। দুজনে মিলে যত্ন নিচ্ছেন কালাচাঁনের।  বাহিরে বের করে বৃষ্টির পানিতে গোসল করাচ্ছেন।

রেজাউল বলেন, আমি কালাচানকে প্রতিদিন নিয়মিত যত্ন করি। আমার পাশাপাশি পরিবারের সবাই  এর প্রতি খেয়াল রাখে। তাকে নিয়মিত  গম, ভুষি, খৈল, মাসকলাই ডাল সহ ১৫ কেজি পুষ্টিকর খাদ্য খাওয়াই।

গরুর মালিক কামাল উদ্দিন বলেন, আমি আগে থেকে কৃষি কাজ করতাম সাথে গরু পালন করার একটা শখ ছিল। ১৯৯৭ সালে প্রথম ইউপি মেম্বার হই। তারপরও আমি গরু পালন করি। এই কালাচাঁন আমার খুব পছন্দের একটি গরু। গত কোরবানির ঈদে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে গরুটি নিয়েছিলাম। আশানুরূপ দাম না পাওয়ায় সিদ্ধান্ত নেয় আমি আগামী ঈদে বিক্রি করবো। বাড়িতে অনেক পাইকার এসেছিল আমি বিক্রি করিনি। আমার নিয়ত এই কোরবানির ঈদে ভালো দামে বিক্রি করে দিব। আমি কালাচাঁনের দাম চাচ্ছি ৮ লাখ। আপনারা চাইলে সরাসরি বাড়িতে এসে দামদর করে নিতে পারবেন।

এলাকাবাসীরাও বলছেন, মেম্বার সাহেবের গরুটি দেখতে চমৎকার সুন্দর। গত কোরবানির ঈদে উনি বিক্রি করেননি । তবে এইবার অবশ্যই বিক্রি করে দিবেন। গরুটির বয়স সাড়ে ৪ বছর। এছাড়াও ৮ টি দাঁত ভেঙেছে কালাচাঁনের। আমাদের জানামতে এমন বড় ও বয়স্ক গরু আমাদের উপজেলায় ২য় টি নেই।

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে