ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

চৌগাছায় দুই সন্তানের জননীর ঝুলান্ত মরাদেহ উদ্ধার হত্যা না আত্মহত্যা চলছে আলোচনা


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ২৫-৫-২০২৫ দুপুর ৪:৪১

 যশোরের চৌগাছায় দুই সন্তানের জননীর ঝুলন্ত মরা দেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার ফুলসারা ইউনিয়নের যাহা তব মুন্সি মোড়ের নিজ বাসা থেকে ওই নারীর মোরা দেহ উদ্ধার করা হয়। এটি হত্যা না আত্মহত্যা এই নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। নিহত নারীর স্বামী শনিবার রাত হতেই পলাতক রয়েছে। মরা দেহ ময়না তদন্তের জন্য পুলিশ যশোর মর্গে পাঠিয়েছেন
থানা ও নিহাতের স্বজনদের সূত্র থেকে জানা গেছে, যাহাতক মুন্সী মোড়ের বাসিন্দা হবিবর রহমানের মেয়ে জেসমিন আক্তার (৩০) এর ঝিকরগাছা উপজেলার ফুলবাড়িয়া গ্রামের ফরিদ গাজীর ছেলে মাসুদ রানার বিয়ে হয়। বিয়ের পর থেকেই মাসুদ রানা স্ত্রী জেসমিন আক্তারের নিয়ে শ্বশুরবাড়িতেই ঘর জামাই থাকতেন। দাম্পত্য জীবনে তারা দুই সন্তানের জনক জননী। বড় ছেলে জিহাদ (১১)এবং ছোট মেয়ে জুঁই খাতুন (৭)।অভাব অনটনের সংসারে মাসুদ রানা দীর্ঘদিন মালয়েশিয়া প্রবাস জীবন যাপন করেছেন। সেখানে ভালো আয় রোজগার করতে না পারায় সে পুনরায় দেশে ফিরে আসে। 
শনিবার দিবাগত রাতে তারা স্বামী-স্ত্রী একটি ঘটনা নিয়ে বিবাদে জড়িয়ে পড়ে। স্বজনদের ধারণা ঝগড়া বিপদের পর ভোররাতে স্বামী মাসুদ রানা তার স্ত্রীকে গলা টিপে স্বাশরোধ করে হত্যার পর মরা দেহ ঘরের বাসের আড়ার সাথে ঝুলিয়ে রেখে সে পালিয়ে যাই। সকালে ছোট দুই শিশু মায়ের ঝুলন্ত মরা দেহ দেখে চিৎকার দিলে নিহাতের বাবা-মা সহ প্রতিবেশীরা ছুটে আসেন। খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেন। 
একাধিক প্রতিবেশী নাম প্রকাশ না করার শর্তে জানান, জেসমিনের বর মাসুদ রানার সাথে জেসমিনের ভাই রতনের স্ত্রী মেরিনা খাতুন এর সাথে দীর্ঘদিনের পরকীয়া প্রেম চলে আসছিল। সম্প্রতি রতন সৌদি আরব গেলে সেই প্রেম আরো গারো হয়। এই বিষয়টি নিয়ে জেসমিনের সাথে স্বামী মাসুদ রানার প্রায় ঝগড়া বিবদ লেগেই থাকতো। ধারণা করা হচ্ছে শনিবার দিবাগত রাতে একই ঘটনাকে কেন্দ্র করে তারা বিবাদে জড়িয়ে পড়ে। রাতের শেষভাগে মাসুদ রানা তার স্ত্রীকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঘরের বাঁশের আড়ার সাথে ঝুলিয়ে রেখে সে পালিয়ে যায়।
নিহত নারী জেসমিনের বাবা হবিবর রহমান জানান,মেয়ে জামাই এর ভিতরে প্রায় দিনই ঝগড়া হতো। কিন্তু তাকে মেরে ফেলবে এটি আমরা কখনো বুঝিনি। আমি মনে করছি আমার মেয়েকে হত্যা করা হয়েছে তদন্ত-পূর্বক এর সঠিক বিচার চাই। 
থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাটি খুব গুরুত্বের সাথে আমলে নিয়ে তদন্ত কাজ শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তখনই বোঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা। 

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়