ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ নৌবাহিনীর ২০২৫ ব্যাচের ৪৬৩ জন নবীন নাবিকের বুটক্যাম্প প্রশিক্ষণ শেষ হলো বর্ণাঢ্য কুচকাওয়াজের মধ্য দিয়ে


আবুল হোসেন রাজু , কুয়াকাটা photo আবুল হোসেন রাজু , কুয়াকাটা
প্রকাশিত: ২৫-৫-২০২৫ দুপুর ৪:৪৪

বানৌজা শের-ই-বাংলা নৌ ঘাঁটিতে আয়োজিত এ অনুষ্ঠানে, পতাকা হাতে দেশের জন্য জীবন উৎসর্গের শপথ নেয় নবীন নাবিকরা।

এসময় নবীনদের উদ্দেশ্যে নৌপরিবহন উপদেষ্টা বলেন— কোন ব্যক্তি নয়, দেশের প্রয়োজনে বিলিয়ে দিতে হবে জীবন।

রোববার সকাল ১০টায় বাদ্যের তালে শুরু হয় শিক্ষা সমাপনী কুচকাওয়াজ।

পটুয়াখালীর বানৌজা শের-ই-বাংলা নৌ ঘাঁটির প্যারেড গ্রাউন্ড মুখর হয়ে ওঠে ৪৬৩ জন নবীন নাবিকের দৃপ্ত পদচারণায়।

২২ সপ্তাহের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে তারা আজ আনুষ্ঠানিকভাবে যুক্ত হলেন দেশের নৌ নিরাপত্তার দায়িত্বে।

কুচকাওয়াজে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম শাখাওয়াত হোসেন।

তিনি প্যারেড পরিদর্শন ও সশস্ত্র সালাম গ্রহণ করেন।

এসময় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা এবং  জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগ স্মরণ করে নবীন নাবিকদের উদ্দেশ্যে তিনি বলেন, কোন ব্যক্তি নয়, দেশের প্রয়োজনে বিলিয়ে দিতে হবে জীবন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামরিক-বেসামরিক কর্মকর্তাসহ নবীন নাবিকদের গর্বিত অভিভাবকরাও। সন্তানদের সাফল্যে তাদের চোখে আনন্দ আর গর্বের জ্যোতি।

অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ নাবিকদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। এ বছর ‘নৌপ্রধান পদক’ অর্জন করেছেন মো. গালিব আল মাহাদী অর্ণব। দ্বিতীয় হয়েছেন মো. হাসিব হোসেন এবং তৃতীয় হয়েছেন নাঈম গাজী

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬