ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

সলঙ্গায় চলাচলের রাস্তায় বেড়া"অবরুদ্ধ পরিবার


কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া  photo কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া
প্রকাশিত: ২৫-৫-২০২৫ দুপুর ৪:৫০

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল গ্রামে জমি-সংক্রান্ত বিরোধের জেরে বাড়ির গেট বন্ধ করে ৮ দিন ধরে একটি পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে একই গ্রামের তায়জুল ইসলাম মন্ডল গং এর বিরুদ্ধে। এ ঘটনায় আজাদ আলী মাস্টার নামে এক ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সলঙ্গা থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছেন।

রবিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, আজাদ আলী মাস্টারের বাড়ির সামনে গেটে টিন দিয়ে বেড়া দিয়ে রেখেছে এবং বাড়ির সামনে ফাকা স্থানে বেকু দিয়ে মাটি খুরে নেট জাল দিয়ে বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এতে তাদের পরিবারের শিশু-বৃদ্ধ ও ৭ জন শিক্ষার্থীসহ ২৫ জন অবরুদ্ধ হয়ে পড়ে। ফলে বাড়ি থেকে বের হয়ে তাদের প্রয়োজনীয় কাজ করতে সমস্যা সৃষ্টি হচ্ছে।

আজাদ আলী মাস্টার বলেন, জমি-সংক্রান্ত বিষয়ে একটি মামলা চলমান রয়েছে। সেটি নিষ্পত্তি হওয়ায় আগেই আমাদের ভোগদখলকৃত জায়গা ঘিরে ফেলে এবং আমাদের বসতবাড়ির সামনে টিন দিয়ে বেড়া দিয়ে ৮ দিন যাবত আমার পরিবারকে অবরুদ্ধ করে রেখেছে। এর সমাধান পেতে সলঙ্গা থানা পুলিশ ও উল্লাপাড়া ইউএনও বরাবর একটি লিখিত অভিযোগ করেছি।

তায়জুল ইসলাম মন্ডল জানান, তাদের বাড়ির সামনের জায়গা আমাদের। জায়গাটি তাদের ব্যবহার করতে দেওয়া হয়েছিল। আমরা আমাদের জায়গা উদ্ধার করতে বেকু দিয়ে মাটি খুরে টিন ও নেট জাল দিয়ে বেড়া দিয়েছি। তাদের আরো জায়গা আছে । সেখান দিয়ে চলাচল করুক।  আমাদের জায়গা দিয়ে তাদের বের হতে দেব না। 

সলঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) ব্রজেশ^র বলেন, থানায় অভিযোগের ভিক্তিতে সরেজমিনে গিয়ে পরির্দশন করেছি। পরে উভয়পক্ষের সম্মতিক্রমে দ্রুত সময়ের মধ্যে মীমাংসা করে নিবে বলে জানিয়েছেন।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত বলেন, অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। 

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত