ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

গোপালগঞ্জে দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতা অনুষ্ঠিত


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ২৫-৫-২০২৫ দুপুর ৪:৫১

গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ২৫ মে ২০২৫ তারিখে দুর্নীতি দমন কমিশন (দুদক) জেলা কার্যালয় ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মো. মশিউর রহমান। সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মেজর (অব.) সরদার নুরুল ইসলাম।

প্রতিযোগিতায় গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো দুর্নীতি প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছা, জনগণের অংশগ্রহণ এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দুর্নীতির প্রভাব নিয়ে যুক্তি উপস্থাপন করে। রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিক্ষার্থীরা দুর্নীতির বিরুদ্ধে তাদের চিন্তা ও সৃজনশীলতা প্রকাশ করে।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, "ছাত্র-ছাত্রীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারা যদি সজাগ না হয়, তাহলে দেশ থেকে দুর্নীতি দূর হবে না। তরুণ সমাজের মধ্যে সততার চর্চা বাড়াতে দুদক কাজ করে যাচ্ছে।"

অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতি বিরোধী চেতনা গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করা হয়।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস