সাটুরিয়ায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করলেন ইউএনও
স্মার্ট ভূমি সেবা দেওয়ার প্রত্যয়ে মানিকগঞ্জের সাটুরিয়ায় ভূমি সেবা সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে সাটুরিয়া উপজেলা ভূমি অফিস চত্বর হতে একটি বর্নাঢ্য র্যালি বের করা হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) ভানভীর আহমেদ এর সভাপতিত্বে ভূমি অফিস চত্বরে সেবা সপ্তাহের উদ্বোধন করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন। এরপর ভূমি সেবা গ্রহিতাদের মাঝে ভূমিসেবা প্রদান করেন তিনি।
সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন বলেন, জমি হচ্ছে প্রতিটি পরিবারের মূল্যবান সম্পদ। এই অমূল্য সম্পদ রক্ষায় বর্তমান সরকারের ভূমি মন্ত্রণালয় বিড়ম্বনাহীন ঘরে বসে সহজেই ভূমি সেবা জনগণের দৌঁরগোড়ায় পৌঁছে দিচ্ছে। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ভূমি উন্নয়ন কর পরিশোধ, অনলাইন পদ্ধতিতে জমির নামজারী সৃজনসহ যাবতীয় কার্যক্রম সাটুরিয়া ভূমি অফিস নিরবিচ্ছিন্নভাবে দিয়ে যাচ্ছে।
এসময় তিনি উপজেলা বাসীর উদ্দেশ্যে বলেন, ভূমি সংক্রান্ত যেকোনো বিষয় নিয়ে কোন তৃতীয় পক্ষ দালাল বা মধ্যষত্ব ভোগীদের ফাঁদে না পড়ে সরাসরি ভূমি অফিসে চলে আসবেন ভূমি অফিস আপনাদের সেবা দেওয়ার জন্য সর্বদাই প্রস্তুত। আপনারা নির্দিষ্ট সময়ে ভূমি উন্নয়ন কর পরিশোধ করুন দেশের উন্নয়নে অবদান রাখুন।
অনুষ্ঠানে অন্যান্যদের উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি অফিসের কানুনগো (ভারপ্রাপ্ত) মোঃ নজরুল ইসলাম, ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী মোঃ রায়হান হোসেন, সার্টিফিকেট সহকারী মোঃ সফিকুল ইসলাম,সার্টিফিকেট পেশকার মোঃ শুআইব আহমেদ, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ মনি খানসহ উপজেলার ৯টি ইউনিয়নের ভুমি উপ-সহকারি কর্মকর্তা ও সেবা গ্রহণকারি নারী-পুরুষ বৃন্দ।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied