ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ঘোড়াঘাটে তিন দিনব্যাপী ভূমি মেলা ২০২৫ উদ্বোধন


মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট photo মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট
প্রকাশিত: ২৫-৫-২০২৫ বিকাল ৫:৩১
নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে ৩ দিনব্যাপী ভূমি মেলা ২০২৫ উদ্বোধন করা হয়েছে।
 
রবিবার (২৫ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে ভূমি সেবা মেলার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম। 
 
আলোচনা সভা শেষে উপজেলা ভুমি অফিসের সামনে আগত ভূমি সেবা গ্রহীতাদের নিয়ে ভূমিসেবা বুথে জমি জমা সংক্রান্ত অনলাইন সেবা প্রদান করা হয়। অনলাইন সেবার মাধ্যমে কয়েকজন ভূমিসেবা গ্রহীতাকে অনলাইন সেবার জন্য রেজিষ্ট্রেশন, ভূমি উন্নয়ন কর আদায়, ই-নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান সম্পর্কিত লিফলেট বিতরণ করেন উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এ সময় সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওছার শেখ বলেন, উপজেলার সাধারণ নাগরিকদের ভূমি উন্নয়ন কর পরিশোধ, ই-নামজারি, লিজ নবায়ন ফি আদায় সংক্রান্ত কার্যক্রমকে আরো সহজতর এবং সরকারের রাজস্ব আদায় বৃদ্ধি করার জন্য তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার আয়োজন করা হয়েছে। ভূমির মালিকগণ এ মেলার বিভিন্ন বুথ থেকে ভূমি সংক্রান্ত অনলাইন সেবা গ্রহণ করতে পারবেন।
 
এসময় উপজেলা ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার সোলায়মান আলী, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোজাফ্ফর হোসেন ও ফারুক হোসাইন, সার্টিফিকেট পেশকার মোশারফ হোসেন, কম্পিউটার অপারেটর রায়হান আলী সহ অনেকে উপস্থিত ছিলেন।
 
ক্যাপশন: দিনাজপুরের ঘোড়াঘাটে তিন দিনব্যাপী ভূমি মেলা ২০২৫ এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম 

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার