ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজে মূল্যায়ন পরীক্ষার ফলাফল ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
উত্তরার ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজে আজ অনুষ্ঠিত হলো মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৫।
সকালে কলেজের অডিটোরিয়ামে আয়োজিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল আব্দুল হক (অবঃ), পিএসসি, মাননীয় চেয়ারম্যান, RAOWA।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মোঃ মাহবুবুর রহমান, সিনিয়র ডাইরেক্টর ও রেঞ্জ কমান্ডার, আনসার ও ভিডিপি, কুমিল্লা রেঞ্জ।বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কমান্ডার সিদ্দিকুর রহমান (অবঃ), বাংলাদেশ নৌবাহিনী এবং মোঃ হাফিজুর রহমান, অফিসার ইনচার্জ, উত্তরা পশ্চিম থানা, ডিএমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর মোহা: জাহিদুর রহমান, ভাইস প্রিন্সিপাল, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ক্রীড়াচর্চার প্রতি গুরুত্বারোপ করেন এবং আগামী প্রজন্মকে নৈতিকতা, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণে গুণান্বিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।
এ সময় শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও পাঠ্য কার্যক্রমে বিশেষ কৃতিত্বের জন্য পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু
ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ
গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত
গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা
ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য র্যালি
উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান
অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
বিএসটিআই'র অভিযান