শ্রীমঙ্গলে চা শ্রমিক কনভেনশন ও লাল পতাকা মিছিল
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা শ্রমিকদের জন্য ন্যায্য মজুরি, ভূমি অধিকার, শিক্ষা, স্বাস্থ্য অধিকারসহ মর্যাদাপূর্ণ জীবন প্রতিষ্ঠার লক্ষ্যে ৭ দফা দাবি আদায়ের সংগ্রামকে শক্তিশালী করতে চা শ্রমিক কনভেনশন ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন এর আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম সংস্কার কমিশনের কমিশন প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমদ।
বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন এর কেন্দ্রীয় কমিটির সভাপতি বিপ্লব মাদ্রাজি পাশি এর সভাপতিত্বে ও সংগঠনের উপদেষ্টা এড. আবুল হাসান এর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজেকুজ্জামান রতন। এসময় বক্তব্য রাখেন বাসদ মৌলভীবাজার জেলা শাখার সমন্বয়ক মঈনুর রহমান মগনু, হবিগঞ্জ জেলা শাখার সমন্বয়ক জুনায়েদ আহমেদ, সিলেট জেলা শাখার আহবায়ক আবু জাফর, বাংলাদেশ চা জনগোষ্টি আদিবাসী ফোরামের সভাপতি পরিমল সিং বাড়াইক, বাংলাদেশ আদিবাসী ফোরামের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ফ্লোরা বাবলি তালাং প্রমুখ। এসময় বিভিন্ন চা বাগানের শ্রমিক নেতারা তাদের বিভিন্ন দাবী শ্রম সংস্কার কমিশনের কমিশন এর কাছে তুলে ধরেন।
শ্রম সংস্কার কমিশনের কমিশন প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমদ প্রধান অতিথির বক্তব্যে বলেন, চা বাগানের শ্রমিকদের শিকর উচ্ছেদের ইতিহাস, তাদের বঞ্চনার ইতিহাস ১৭০ বছরের বেশী সময় ধরে তারা বয়ে বেড়াচ্ছেন। চা বাগান নিয়ে কাজ করেন এমন সংগঠন ও মানুষদের সাথে আমি আলোচনা করে বেড়াচ্ছি। চা বাগান নিয়ে অনেক প্রকাশনা সংগ্রহ করেছি। আমি বাংলাদেশ ঘুরে দেখছি শ্রমিকদের দুঃখ বঞ্চনার বিষয়গুলো। চা বাগানে ৭টি ভ্যালি রয়েছে। আমরা এই ৭টি ভ্যালীতে আলাদা আলাদা কনভেনশনের আয়োজন করবো। চা শ্রমিকদের দাবীর বিষয়গুলো বাস্তবায়ন করতে আমি কাজ করে যাচ্ছি।
এমএসএম / এমএসএম
বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ
সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত
আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ
প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন
বাঙ্গালহালিয়াতে টানা বৃষ্টিতে প্লাবিত পোল্ট্রি ফার্মের ৫ লক্ষ টাকার মুরগী ক্ষয় ক্ষতি হলেন সাদেক র্ফাম
কুড়িগ্রামে জৈব সারের ব্যবহারে লাভবান হচ্ছে কৃষক
ত্রিশাল বাসস্ট্যান্ডে যানজট নিরসনে রাস্তার উপর কাঁচাবাজার উচ্ছেদ : সাধারণ মানুষের প্রশংসা
বাঘার চকরাজাপুরে পুলিশ ফাঁড়ির উদ্বোধন: অপরাধীদের কোনো ছাড় নেই
কারিগরি শিক্ষা গ্রহণ করে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
সন্দ্বীপে তালিকাভুক্ত সন্ত্রাসী যমুনা কবির গ্রেফতার
বারহাট্টায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
ঠাকুরগাঁওয়ের ভেলাজানে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন