সৎ ও সফল এএসপি নাজমুস সাকিবকে হেয় করতে কুচক্রী মহলের অপচেষ্টা
কিশোরগঞ্জ জেলার ভৈরব সার্কেলের সুযোগ্য সহকারী পুলিশ সুপার (এএসপি) মোঃ নাজমুস সাকিবকে সামাজিক ও পেশাগতভাবে হয়রানি করার উদ্দেশ্যে মিথ্যাচার ও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে একটি কুচক্রী মহল। বাংলাদেশ পুলিশের একজন মেধাবী, সৎ ও পেশাদার কর্মকর্তা হিসেবে তাঁর প্রতি এই অপচেষ্টা প্রশাসনিক মহলে তীব্র নিন্দার জন্ম দিয়েছে।
৩৪তম বিসিএস (পুলিশ ক্যাডার) থেকে উত্তীর্ণ মোঃ নাজমুস সাকিব দীর্ঘদিন ধরেই পেশাগত দক্ষতা, সততা ও কঠোর পরিশ্রমের জন্য বাংলাদেশ পুলিশ বাহিনীতে প্রশংসিত হয়ে আসছেন। ভৈরব সার্কেলে দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি অপরাধ দমনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের ফেব্রুয়ারি ও মার্চ মাসে শতাধিক পরোয়ানা নিষ্পত্তি, উল্লেখযোগ্য পরিমাণ মাদক উদ্ধার এবং বহু ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তারের মাধ্যমে তিনি কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে স্বীকৃতি লাভ করেন।
এছাড়া, জানুয়ারি ২০২৫-এ সিআইডি ও ডিটিএস কর্তৃক আয়োজিত ১১২তম “এইড টু গুড ইনভেস্টিগেশন” কোর্সে প্রশিক্ষণ শেষে তিনি সারাদেশে প্রশিক্ষণার্থীদের মধ্যে ৩য় স্থান অর্জন করেন, যা তাঁর পেশাগত নৈপুণ্যের আরেকটি প্রমাণ।
বিশ্লেষকদের মতে, তাঁর এই ধারাবাহিক সফলতা কিছু স্বার্থান্বেষী মহলকে অস্বস্তিতে ফেলেছে। ফলে তাঁকে সামাজিক যোগাযোগমাধ্যমে এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে অপপ্রচারের মাধ্যমে হেয় করার অপচেষ্টা চলছে। বিভিন্ন মনগড়া অভিযোগ এবং বিকৃত তথ্যের মাধ্যমে তাঁর ব্যক্তিগত ও পেশাগত ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে উদ্যত হয়েছে ওই মহলটি।
স্থানীয় সচেতন নাগরিকরা এই ষড়যন্ত্রের নিন্দা জানিয়ে বলেন, “এএসপি নাজমুস সাকিব একজন নিষ্ঠাবান ও জনবান্ধব কর্মকর্তা। তাঁর বিরুদ্ধে মিথ্যাচারমূলক প্রচারণা আইনশৃঙ্খলা ও ন্যায়বিচারবিরোধী একটি ঘৃণ্য কাজ।”
এএসপি সাকিব নিজেও এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “আমি দেশের আইন ও জনগণের সেবায় নিয়োজিত। এসব অপপ্রচার আমার মনোবল ভাঙতে পারবে না। আমি দায়িত্ব পালনে সর্বদা সত্য ও ন্যায়ের পথে থাকব।
এমএসএম / Aminur
বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ
সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত
আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ
প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন
বাঙ্গালহালিয়াতে টানা বৃষ্টিতে প্লাবিত পোল্ট্রি ফার্মের ৫ লক্ষ টাকার মুরগী ক্ষয় ক্ষতি হলেন সাদেক র্ফাম
কুড়িগ্রামে জৈব সারের ব্যবহারে লাভবান হচ্ছে কৃষক
ত্রিশাল বাসস্ট্যান্ডে যানজট নিরসনে রাস্তার উপর কাঁচাবাজার উচ্ছেদ : সাধারণ মানুষের প্রশংসা
বাঘার চকরাজাপুরে পুলিশ ফাঁড়ির উদ্বোধন: অপরাধীদের কোনো ছাড় নেই
কারিগরি শিক্ষা গ্রহণ করে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
সন্দ্বীপে তালিকাভুক্ত সন্ত্রাসী যমুনা কবির গ্রেফতার
বারহাট্টায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
ঠাকুরগাঁওয়ের ভেলাজানে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন