বারহাট্টা বিএনপির সভাপতি মোস্তাক ও সম্পাদক আশিক
দীর্ঘ ১১ বছর অপেক্ষার পর নেত্রকোনার বারহাট্টা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্টিত হয়েছে। রবিবার দুপুরে বারহাট্টা উপজেলা অটোটরিয়াম কাম মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সন্মেলনে কাউন্সি
সন্মেলনের প্রথম পর্বে বেলা ১২ টায় বিএনপি'র যুগ্ন আহবায়ক এসএম মনিরুজ্জামান দুদু'র সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডাক্তার মো. আনোয়ারুল হক। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ ওয়ারেজ আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ, জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল বারী ড্যানি। বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্যসচিব ও কেন্দ্রীয় কমিটির সদস্য মো. রফিকুল ইসলাম হিলালী। প্রথম অধিবেশনে উপজেলা কমিটির সাবেক আহ্বায়ক মোস্তাক আহমেদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ও জেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
পরবর্তীতে বিকাল ৪টায় দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে ৪ জন মোস্তাক আহমেদ, মানিক আজাদ, বীর মুক্তিযোদ্ধা রহমত আলী তালুকদার ও রশীদ আলম তালুকদার প্রতিদ্বন্দ্বিতা করেন। সাধারণ সম্পাদক পদে ৩ জন আশিক আহমেদ কমল, আক্কাস আলী ও আরিফুল্লাহ সোহেল প্রতিদ্বন্দ্বিতা করেন। উপজেলার ৭ ইউনিয়নের সর্বমোট ৪৯৭ ভোটারের মধ্যে ৪৮৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে চেয়ার প্রতীক নিয়ে ১৬০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন মোস্তাক আহমেদ এবং ফুটবল প্রতীক নিয়ে ১৯১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন আশিক আহমেদ কমল।
দলীয় সূত্রে জানা যায়, সর্বশেষ ২০১৪ সালে বারহাট্টা উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সেই কমিটির মেয়াদ চলে গেলে ২০১৯ সালে আহ্বায়ক কমিটি গঠিত হয়। ২০১৯ থেকে আহ্বায়ক কমিটি দিয়েই চলছে উপজেলা বিএনপির কার্যক্রম। গত ২০২২ সালে বারহাট্টা উপজেলা বিএনপির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ।কিন্তুু সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কিছুক্ষণ আগে তৎক্ষালীন উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাশেম ও সাহতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চঞ্চলের নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের কিছু নেতা কর্মী বিএনপির সম্মেলন মঞ্চে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়।
এমএসএম / এমএসএম
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম
মরণফাঁদে পরিণত পাঁচুড়িয়া খাল: দেখার কি কেউ নেই..?
বাগেরহাট শহরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে মানুষ কৃষকদের বোরো ধানের ক্ষতির আশংকা
লাকসামে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত
টুঙ্গিপাড়ায় ভেজালমুক্ত খাদ্যের দাবিতে র্যালি-মানববন্ধন
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশী অস্ত্রসহ সাত সদস্য গ্রেপ্তার
ঝড়ে লণ্ডভণ্ড কুমিল্লার বিদ্যুৎ ব্যবস্থা, ট্রান্সফরমার-মিটার ব্যাপক ক্ষতি, ক্ষতিগ্রস্ত হাজারো গ্রাহক
কুমিল্লায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার
গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন
ভূরুঙ্গামারীতে তিনটি ইউনিয়নে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে
গোবিপ্রবির দুই প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত