ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে এক রাতে ৮ গরু ও দুই মহিষ চুরি


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৬-৫-২০২৫ দুপুর ২:৩৮
সিরাজগঞ্জের রায়গঞ্জে এক রাতে ব্যবসায়ী ও এক কৃষকের ৮টি গরু ও দুটি মহিষ চুরি হয়েছে। সোমবার গভীর রাতে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ডুমরাই মধ্য পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা জানান, চুরি হওয়া গরু ও মহিষের মূল্য প্রায় ১৫ লাখ টাকা।
 
জানা গেছে, সোমবার গভীর রাতে উপজেলার ডুমরাই গ্রামের ব্যবসায়ী মো. কাদের মির্জার পাঁচটি গরু ও দুটি মহিষ, অপর কৃষক তালেব মির্জার তিনটি গরু গোয়াল ঘর থেকে চুরি করে নিয়ে যায় চোরের দল। স্থানীয় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
ভুক্তভোগী ব্যবসায়ী মো. কাদের মির্জা জানান, আমাদের দুই ভাইয়ের প্রায় ১৫ লক্ষ টাকার ৮টি গরু ও দুটি মহিষ চুরি করে নিয়ে গেছে চোরের দল।
তিনটি আরও বলেন, আমি একজন কৃষক পাশাপাশি দুই ঈদে এলাকা থেকে গরু ক্রয় করে ঢাকায় বিক্রি করি। গরু গুলোই ছিল আমার একমাত্র ব্যবসায়ীক পুঁজি। গরু গুলো চুরি হওয়াতে আমার আর্থিক মেরুদন্ড ভেঙ্গে গেছে। বিষয়টি নিয়ে আমি থানায় অভিযোগ দায়ের করেছি।
 
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম মাসুদ রানা বলেন, ‘গরুর চুরির বিষয়টি নিয়ে একটি অভিযোগ জমা দিয়েছে ক্ষতিগ্রস্তরা। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬