কুড়িগ্রামের কচাকাটায় হারিয়ে যাওয়া মাকে ফিরে পেতে দ্বারে দ্বারে ছেলে জমিরউদ্দীন
হারিয়ে যাওয়া মাকে খুঁজে পাওয়ার জন্য মায়ের ছবিনিয়ে ঘুরে বেড়াচ্ছেন ছেলে জমির উদ্দিন। তার মনে কেবল একটাই আশা—মাকে ফিরে পাওয়া। এখন পথে পথে ঘুরে বেড়াচ্ছেন ছবি হাতে। চোখে কান্নার জল আর মুখে একটি অনুরোধ—“আমার মাকে কেউ কি দেখেছেন?”
কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার মাদারগঞ্জ গ্রামের চেয়ারম্যান পাড়ার মোঃ মনির হোসেনের স্ত্রী মোছাঃ ফেরদৌসী বেগম ওরফে বাচু খাতুন (বয়স আনুমানিক ৪৫) গত ২২ মে ২০২৫, সকাল আনুমানিক সকাল ১০টার দিকে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেননি। হারিয়ে যাওয়া ব্যক্তির স্বামী মোঃ মনির হোসেন ২৫ মে ২০২৫ ইং তারিখে কচাকাটা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর: ১০২৪।
ফেরদৌসী বেগম দীর্ঘদিন ধরেই কিছুটা মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তবে কথা বলতে পারেন এবং নাম ঠিকানা সবকিছু বলতে পারেন। নিখোঁজের সময় তার পরনে ছিল বেগুনি রঙের শাড়ি ও গোলাপি বোরখা। পরিবারের লোকজন আত্মীয়-স্বজন ও চারপাশের গ্রামে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পায়নি।
বাচু খাতুনের পরিবারে দুটি সন্তান রয়েছে। ছোট ছেলে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। বড় ছেলে জেলার বাইরে পরিবহন শ্রমিকের কাজ করেন। মা নিখোঁজ হওয়ার খবর পেয়ে ছুটে এসেছেন। মায়ের ছবি হাতে নিয়ে তিনি এখন পথে পথে ঘুরছেন। মায়ের ছবি নিয়ে প্রতিটি বাজারে, মোড়ে মোড়ে, মানুষের কাছে ছুটে যাচ্ছেন এবং বিলি করছেন।
সবকিছু ফেলে আজ মায়ের জন্য পথে পথে ঘুরছেন, মানুষের কাছে হাতজোড়ে অনুরোধ করছেন। চোখে তার একটাই আকুতি—“কেউ কি আমার মাকে কোথাও দেখেছেন?আমার মাকে কেউ দেখলে একটু খবর দেবেন।”
সবার কাছে আবেদন, যদি কেউ মোছাঃ বাচু খাতুনকে দেখে থাকেন বা তার কোনো খোঁজ পেয়ে থাকেন, তাহলে নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ রইল:
যোগাযোগ: ০১৮৭০৮২১২৫৫
এমএসএম / এমএসএম
বাঘায় আপত্তিকর অবস্থায় নারী কর্মচারীসহ প্রধান শিক্ষক আটক
গাজীপুরে নিটিং ফ্যাক্টরীতে দুর্ধর্ষ ডাকাতি
লাকসামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’র ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী র্যালী
ধামরাইয়ে নদী থেকে চোখ-মুখ ও গলায় কলসি বাঁধা নারীর মরদেহ উদ্ধার
নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু
দালালদের খপ্পরে পড়ে নিঃস্ব শ্যামনগরের এক পরিবার: কুয়েতে নিয়ে অমানুষিক নির্যাতন,প্রশাসনের হস্তক্ষেপ কামনা
বাঘা থানা পুলিশের অভিযানে ওয়ারেন্ট ভূক্ত আসামী সহ ৪ জন আটক
পেকুয়ায় মৃত্যুদাবির চেক হস্তান্তর করল চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স
টুঙ্গিপাড়ায় মাদক-জুয়া রোধে ইমাম-মুয়াজ্জিনদের সক্রিয় হওয়ার আহ্বান
লাকসামে শ্রী শ্রী মনোরমা গোস্বামীর ১১তম বিরহীতিথী উৎসব অনুষ্ঠিত
জুলাই গণঅভ্যুত্থান দিবস ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে টঙ্গীতে জামায়াতের গণসমাবেশ
রেলের ৮৮৪ কোটির রক্ষণাবেক্ষণ প্রকল্পে অর্থ লোপাটের ছক!