পাংশায় গলায় ফাঁস নিয়ে মাদ্রাসায় পরুয়া শিক্ষার্থীর আত্মহত্যা
রাজবাড়ীর পাংশায় গলায় পাগড়ী পেচিয়ে ফাঁস নিয়ে মোঃ মেহরাব খাঁন(১২) নামে এক মক্তব পরুয়া মাদ্রাসা শিক্ষার্থী আত্মহত্যা করেছে। উপজেলার মৌরাট ইউনিয়নের চরপাড়া হামিউসুন্নাহ মাদ্রাসা লিল্লাহ বডিং ও এতিম খানায়। মেহেরাব খাঁন (১২) উপজেলার মৌরাট ইউনিয়নের বড়চৌবাড়িয়া সৌদি প্রবাসী তোব্বেল খাঁনের ছেলে। সরেজমিনে গিয়ে জানাযায়, রোববার (১২ সেপ্টেম্বর) মাগরিবের নামাজের সময় এ আত্মহত্যার ঘটনা ঘটেছে। এ সময় মাদ্রাসার শিক্ষার্থীরা জানান, আমরা মাগরিবের নামাজ পর মসজিদে হাদিসের আরোচনায় ছিলাম। মেহেরাবের দাদার চিৎকার শুনে এসে দেখতে পাই মেহেরাব পাগরী পেচিয়ে পাঠদানের কক্ষে গলায় ঢাপের সাথে ঝুলে আছে। মেহেরাবের দাদা রাজ্জাক খাঁন বলেন, মেহেরাব আগে নগরবাতানে একটি হাফেজিয়া মাদরাসায় ভর্তি ছিলো। এই মাদ্রাসাটি বাড়ির নিকটে হওয়ায় সেখান থেকে এনে গত এক সাপ্তাহ আগে এই মাদ্রাসায় ভর্তি করা হয়। প্রতিদিনের মতো আজকেও খাবার দিতে এসেছিলাম। পরে খাবার নিয়ে ঘরে ঢুকতেই দেখি মেহরাব ঢাপের সাথে ঝুলে আছে। পরে তড়িঘড়ি করে নামিয়ে দেখি সে মারা গেছে। এবিষয়ে মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা সিরাজুল ইসলাম বলেন, মেহরাব ও মাদ্রাসার কোন হুজুর বা কোন শিক্ষার্থীর সাথে বাকবিতণ্ডা হয়নি। তবে মেহরাব কেন আত্মহত্যা করেছেন এটা আমরা জানিনা। এ ঘটনায় সরেজমিন পরিদর্শন করেছেন, সিনিয়র সহকারি পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান, ওসি (তদন্ত) উত্তম কুমার ঘোষ প্রমুখ। সোমবার পাংশা মডেল থানার ওসি (তদন্ত) উত্তম কুমার ঘোষ সঙ্গে কথা হলে তিনি জানান, এঘটনায় পাংশা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে । লাশ ময়না তদন্তের পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত