সদরপুরে তিন দিনব্যাপী ভূমি মেলা উদ্বোধন
"নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত রাখি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় ফরিদপুরের সদরপুরে ৩ দিনব্যাপী ভূমি মেলা-২০২৫ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৬ মে) সকাল ১১ টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ভূমি মেলার উদ্বোধন করেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার ও ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা।
এর আগে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী, সংবাদকর্মীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি বের হয়ে ভূমি অফিসের সামনের প্রধান সড়ক ঘুরে মেলা স্থলে এসে শেষ হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোফাজ্জেল হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ও ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা, সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: সব্যসাচী মজুমদার, কৃষি কর্মকর্তা নিটুল রায়। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন