ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

রাজশাহীতে হত্যা মামলার আসামী রেজাউল গ্রেফতার


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ২৬-৫-২০২৫ বিকাল ৫:১৬

রাজশাহীর দূর্গাপুর থানার চাঞ্চল্যকর হাসিবুর হত্যা মামলার আসামী রেজাউল র‌্যাবের যৌথ অভিযানে রাজধানীর মিরপুর থেকে গেফতার হয়েছে।সোমবার (২৬ মে) র‌্যাব-৫, রাজশাহীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

আটক মোঃ রেজাউল হক (৪৮) রাজশাহী জেলার দূর্গাপুর থানার হোজা অনন্তকান্দির মৃত বেরাজ মন্ডলের ছেলে।মামলার এজাহার সুত্রে জানা যায়, জমি নিয়ে মামলার বাদী আবুল কাশেম'র সাথে একই গ্রামের আসামি আবু সালে বাবু'দের সাথে দীর্ঘদিনের বিবাদ ছিল। এরই ধারাবাহিকতায় গত ১৪ মে সকাল সাড়ে ৭ টার সময় দুর্গাপুর থানার হোজা অনন্তপুর গ্রামে জমি মাপাকে কেন্দ্র করে আসামিদের সাথে বাদীর কথা কাটাকাটি হয়। ঐ দিন সন্ধ্যা ৬:৪০ মি: কথা কাটাকাটির জের ধরে বাদীর বাড়ির সামনে পূর্বপরিকল্পিতভাবে আসামিরা হাসুয়া, লোহার রড, বাঁশের লাঠি ও দেশীয় অস্ত্র সহ বাদীর ছেলে হাসিবুরসহ আরো কয়েকজনের ওপর হামলা করে। আসামিরা এলোপাথারি ভাবে বাদীর ছেলে, চাচাতো ভাই, ভাতিজা সহ অনেকের উপর দেশীয় অস্ত্র দিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা ঘটনাস্থল থেকে চলে যায়। উপস্থিত এলাকাবাসী আহতদের দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমেেপ্লক্সে ভর্তি করে। আহত হাসিবুর'র অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজে রেফার্ড করেন। ঐ দিন রাত ১০:১৫ মি: রামেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক হাসিবুর’কে মৃত ঘোষণা করেন। 

ঘটনার পর এলাকায় থমথমে অবস্থার সৃষ্টি হয়। ঘটনাটি দেশব্যাপী প্রিন্ট, ইলেক্টনিক, অনলাইন ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। চাঞ্চল্যকর এ ঘটনায় ভিকটিমের বাবা আবুল কাশেম (৬৬) বাদী হয়ে দুর্গাপুর থানায় ১৮ জনকে এজাহারনামীয় ও ১৫/২০ জনকে অজ্ঞাতনামা আসামী করে হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে আসামীদের’কে গ্রেফতারের জন্য অভিযানে নামে র‌্যাব। 

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫, সদর কোম্পানী রাজশাহী ও র‌্যাব-৪, মিরপুর ১ এর একটি চৌকস দল আজ ২৬ মে রাত পৌনে ১ টায় রাজধানীর মিরপুর থানার জোনাকী রোড, আহমদনগর এলাকায় অভিযান করে মামলার ২ নং এজাহার নামীয় আসামী রেজাউল হক'কে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত আসামিকে দূর্গাপুর থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

এমএসএম / এমএসএম

আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ

প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন

বাঙ্গালহালিয়াতে টানা বৃষ্টিতে প্লাবিত পোল্ট্রি ফার্মের ৫ লক্ষ টাকার মুরগী ক্ষয় ক্ষতি হলেন সাদেক র্ফাম

কুড়িগ্রামে জৈব সারের ব্যবহারে লাভবান হচ্ছে কৃষক

‎ত্রিশাল বাসস্ট্যান্ডে যানজট নিরসনে রাস্তার উপর কাঁচাবাজার উচ্ছেদ : সাধারণ মানুষের প্রশংসা

বাঘার চকরাজাপুরে পুলিশ ফাঁড়ির উদ্বোধন: অপরাধীদের কোনো ছাড় নেই

কারিগরি শিক্ষা গ্রহণ করে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সন্দ্বীপে তালিকাভুক্ত সন্ত্রাসী যমুনা কবির গ্রেফতার

বারহাট্টায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ঠাকুরগাঁওয়ের ভেলাজানে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

কয়েকদিনের টানা ভারি বর্ষণে মান্দায় আশ্রয়ণ পল্লির ২শ পরিবার পানিবন্দি

বিএনপি সরকার বারবার ফিরে আসে, ক্ষমতার চর্চায় সতর্ক থাকতে হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

ইতালি যাওয়ার স্বপ্ন, ফিরলেন নির্যাতনের শিকার