মানিকগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রাণবন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণ
মানিকগঞ্জে বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় এ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ১২০ জন শিক্ষার্থী পাঁচটি গ্রুপে ২৩টি ইভেন্টে অংশ নেয়।
প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা। তিনি বলেন, শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা যেমন সুস্থ থাকবে, তেমনি মাদক ও অপরাধ থেকে দূরে থাকবে। সরকারের ক্রীড়া উদ্যোগকে সফল করতে শিক্ষক, অভিভাবক ও ক্রীড়া সংগঠকদের একযোগে কাজ করতে হবে।
জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক কনকা প্রভা রায় এবং মানিকগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার