ক্ষেতলালে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস বিষয়ক কর্মশালা
জয়পুরহাটের ক্ষেতলালে অনুষ্ঠিত হয়েছে 'প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)' এর আওতায় 'পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস' বিষয়ক কর্মশালা।
মঙ্গলবার সকাল ১০ টায় ক্ষেতলাল উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ কর্মশালার আয়োজন করে।কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আদনান মেহেদীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামার বাড়ি, জয়পুরহাট এর উপপরিচালক জনাব মোছা: রাহেলা পারভীন ।
কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: জাহিদুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মো: আমিনুর ইসলাম, সিনিয়র মনিটরিং অফিসার, পার্টনার, মাসুদ আহমেদ,অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাউসুদ পারভেজ । কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুমি আক্তার, উপজেলা ভূমি কর্মকর্তা জিন্নাতুল আরা প্রমুখ।
কর্মশালায় আলোচকরা কৃষি সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানসহ বিভিন্ন ফসল চাষ সম্পর্কে ধারণা দেন।বরেন্দ্র অঞ্চলে চাষাবাদ করতে গিয়ে কৃষরা যে যে সমস্যার সম্মুখীন হোন।সেগুলো চিহ্নিত করে এসব সমস্যার সমাধানে করণীয় বিষয়গুলো আলোকপাত করা হয়।
শস্য সমূহে অতিরিক্ত সার ও পানির ব্যবহার বর্জনের পরামর্শ দেওয়া হয়। সঠিক পরিমাণে সার ও পানি ব্যবহারের উপকারিতা জানানো হয়।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান