ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

বড়লেখায় দৌলতপুর মাদ্রাসার নবগঠিত গভার্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৫-২০২৫ বিকাল ৫:২১

মৌলভীবাজারের বড়লেখায় পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসার নবগঠিত গভার্নিং বডির প্রথম সভা ও প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ মে) দুপুরে মাদ্রাসা হলরুমে এই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল মালেক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত গভার্নিং বডির সভাপতি ডা. মোহাম্মদ নাজমুল হক। সভায় নজরুল ইসলাম রওশনকে গভার্নিং বডির কো-অপ্ট সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
সভায় সহকারী মৌলভী আশিকুর রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো. ওয়াছিক উদ্দিন, সহকারী অধ্যাপক মিছবাহ উদ্দিন, মাদ্রাসার দাতা সদস্য সাংবাদিক কাজী রমিজ উদ্দিন, সহকারী অধ্যাপক মিজানুর রহমান, মনিরুজ্জামান, শিক্ষক ফয়জুল হক, অভিভাবক সদস্য ক্বারী ফারুক উদ্দিন প্রমুখ। 
এসময় মাদ্রাসার গভার্নিং বডির সদস্য এমরানুল হক বাবু, বেলাল আহমদ, হাজী আকবর হোসেন, মাহিয়া জান্নাত, ইংরেজি প্রভাষক আমিনুল ইসলাম, আরবি প্রভাষক আব্দুন নুর ও মোহাম্মদ জাকারিয়া, শিক্ষক মো. আব্দুস ছামাদ আকন্দ, জাহিদুল ইসলাম, জাহেদুর রহমান, পাপিয়া খাতুন, এসকে অপু ইসলাম, ইবি প্রধান হারুনুর রশিদ, শিক্ষক আব্দুল মোতালেব প্রমুখ উপস্থিত ছিলেন। 
মতবিনিময় সভায় বক্তারা নবগঠিত গভার্নিং বডির সদস্যদের স্বাগত জানিয়ে বলেন, নতুন কমিটির দায়িত্বশীল নেতৃত্বে মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা ও অবকাঠামোগত উন্নয়ন আরও বেগবান হবে। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পর্ষদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসা আগামী দিনে একটি আদর্শ ও আলোকিত শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হবে।

এমএসএম / এমএসএম

সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ

নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক

বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন

আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ

রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা

‎কুতুবদিয়ায় ইত্তেফাকুল হুফফাজের উপজেলা শাখার অভিষেক সম্মেলন