রাজশাহীর শপিং মল থিম ওমর প্লাজায় অগ্নিকাণ্ড
রাজশাহীর নিউমার্কেট এলাকায় অভিজাত শপিং মল থিম ওমর প্লাজায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৭ মে) দুপুরের এই ঘটনায় ২জন আহত হলে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়। মার্কেট সংশ্লিষ্টদের দেয়া তথ্য মতে, মার্কেটটির সপ্তম তলায় অবস্থিত ফুড কোর্টের একটি খাবারের দোকানের কিচেন রুম থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত। স্থানীয়রা জানান, ফুট কোর্টের দোকানগুলোর সাথে থাকা কিচেন রুমের অব্যবস্থাপনার কারণে এই অগ্নিকাণ্ড হয়েছে। এদিকে, অগ্নিকাণ্ডের সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিকের সাথে দুর্ব্যবহার ও গালিগালাজ করেন এ্যরো স্পুনের স্বত্বাধিকারী। দমকল বাহিনীর ৪ টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
দমকল বাহিনীর দেয়া তথ্য মতে, আগামীতে এই মার্কেটের অব্যবস্থাপনার বিষয়ে তদারকি করা হবে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ণয় করা সম্ভব হয়নি।
এমএসএম / এমএসএম
এ্যাড. দীপেন দেওয়ানের নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে উপজেলা বিএনপি
দর্শনা পৌর নির্বাচন: মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি-জামায়াতের প্রার্থীরা
মান্দায় প্রতিপক্ষের বিরুদ্ধে অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ
চন্দনাইশে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ জামায়াতের
মাদারীপুর সদর থানা থেকে নারী আসামি পালানোর অভিযোগ, ধামাচাপার চেষ্টা
বাঁশখালীতে পায়ে হেঁটে কোমর পরিমাণ পানি পেরিয়ে বন্যার্তদের পাশে ড.শফিকুর রহমান
পূর্ব শত্রুতা ও মাছ ধরাকে কেন্দ্র করে নুরুল আজিম (৪০) নামে এক দর্জিকে কুপিয়ে হত্যা
তদন্তে সত্যতা প্রমাণিত হলেও ব্যবস্থা নিতে গড়িমসির অভিযোগ
শিগগিরই খুলে দেয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর- কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী
গজারিয়ায় যাত্রা শুরু করল প্রকৃতি ও স্বাদের অনন্য ঠিকানা 'ন্যাচার লাউঞ্জ'
বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ
মাত্র ২ হাজার টাকায় শুরু: শত নারীকে স্বাবলম্বী করে অনন্য দৃষ্টান্ত গড়লেন চাঁপাইনবাবগঞ্জের পপি